শিশুর স্কুলব্যাগের ভার কমাতে ভিন্নধর্মী উদ্যোগ

১২ জানুয়ারি ২০১৯, ১০:৪৬ AM

© ফাইল ফটো

বইয়ের চাপ বাড়তে বাড়তে আজকাল শিশুদের নিজেদের ওজনের চেয়ে বেশি ওজনের বই বহন করতে হয় স্কুল ব্যাগে। আমাদের দেশের মতো ভারতের বিভিন্ন স্কুলেও এমন পদ্ধতি বিদ্যমান। অথচ ব্যাগের ওজন কমানোর জন্য নির্দেশ রয়েছে সেখানে। কিন্তু তাতে কোন লাভ হচ্ছে না ,বরং দিন দিনই বাড়ছে স্কুল ব্যাগের ওজন।

সম্প্রতি স্কুল ব্যাগের ওজন কমাতে ভারতের গুজরাট রাজ্যের আনন্দ কুমার খালাস নামের একজন প্রধান শিক্ষক অভিনব এক পদ্ধতি গ্রহণ করলেন। তিনি কাজটি করেন স্কুলের অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই।

প্রধান শিক্ষক আনন্দ ও তার সহকর্মীরা ঠিক করেছেন, প্রতি মাসে স্কুলে শিশুদের যা পড়ানো হবে তার একটা সিলেবাস তারা আগে থেকেই তৈরি করবেন। এর পর সেই সিলেবাস অনুযায়ী সব বই থেকে নির্দিষ্ট বিষয় গুলি কেটে নিয়ে একটি মাত্র আলাদা বই তৈরি করা হবে। এর সঙ্গে থাকবে ক্লাস ওয়ার্কের জন্য আলাদা কিছু সাদা পৃষ্ঠাও। অর্থাৎ একাধিক বইয়ের বদলে স্কুলের ছাত্র-ছাত্রীদের এখন বহন করতে হবে একটি মাত্র বই। এতে শিক্ষার্থীদের বই বহনের ভার অনেকটা লাঘব হবে। আনন্দের এই পদক্ষেপ অনেককেই আকৃষ্ট করেছে, হয়েছে প্রশংসিতও।

জানা যায়, প্রধান শিক্ষক আনন্দ সম্প্রতি তার মেয়েকে স্কুলে দিতে যাওয়ার সময় খেয়াল করেন তার মেয়ের স্কুলের ব্যাগটি অত্যন্ত ভারী। ব্যাগটি বহন করতে মেয়েটির বেশ কষ্ট হচ্ছে। যেহেতু তিনি নিজেও একটি স্কুলের প্রধান শিক্ষক তাই তিনি বুঝতে পারেন, তার স্কুলের বাচ্চাদেরও নিশ্চয়ই একইরকম কষ্ট হয় বইয়ের ভার বহন করতে গিয়ে। এই সমস্যার সমাধান করতে গিয়ে তিনি নিজের স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। সেখানেই ঠিক হয় এমন অভিনব পদ্ধতি।

সূত্র : আনন্দবাজার

 

শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিক…
  • ০৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে বড় সুখবর দিল ভারত
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষার ৬ প্রকল্পকে আমলা-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকদের আর্থি…
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে প্রভাষক …
  • ০৭ নভেম্বর ২০২৬
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে— ছাত্রীদের ওপর লাঠিচার্…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাপান যাওয়া হলো না নিঝুমের, সড়কেই ঝরল প্রাণ
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950