প্রাথমিক সমাপনীর ফল পুনঃনিরীক্ষণের আবেদন শেষ হচ্ছে ৮ জানুয়ারি

০১ জানুয়ারি ২০১৯, ১০:৪৩ AM

© লোগো

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আশানুরুপ না হওয়াতে যে সকল ক্ষুদে শিক্ষার্থীদের মনে অনিশ্চয়তা আছে তারা ‘ফলাফল পুনঃনিরীক্ষণের’ আবেদন করতে পারবে।জেএসসির মত প্রাথমিক সমাপনীতেও  প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর ফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়ে থাকে।

২০১৮ সালের প্রাথমিক ও  ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে যা চলবে আগামী ৮ জানুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে হবে মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে।

যেভাবে আবেদন করতে হবে: শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে DPRSC Student ID আবেদন ইচ্ছুক বিষয়ের code লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: DPRSC 123456789 111 লিখে Send করতে হবে 16222 নম্বরে (123456789 এখানে ‍Student ID এবং 111 বিষয় কোড)। ফিরতি SMS-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN নম্বর দেয়া হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে DPRSC YES PIN No Contact No.(যেকোন অপারেটর) লিখে Send করুন 16222।

উল্লেখ্য, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে কোডগুলো আলাদা করে লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য ১৯৮ টাকা হারে ফি প্রযোজ্য হবে।

পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে subject code:

DPE: বাংলা(111), ইংরেজি(112), গণিত(113), বাংলাদেশ ও বিশ্ব পরিচয়(114), সাধারণ বিজ্ঞান(115), ধর্ম(116)।
EBT: বাংলা(121), ইংরেজি(122), গণিত(123), বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাধারণ বিজ্ঞান(124), কুরআন(125), আরবি(126)।

subject code জানতে শুধুমাত্র টেলিটক মোবাইল Message অপশনে গিয়ে DPRSC HELPCODE লিখে Send করুন 16222 নম্বরে।

বিজ্ঞপ্তি

 

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬