প্রাথমিক শিক্ষা সপ্তাহের স্মরণিকায় লেখা আহ্বান

২৬ ডিসেম্বর ২০১৮, ১১:৩৬ AM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১৯ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে। এতে প্রাথমিকের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের কাছ থেকে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সৃজনশীল লেখা  আহ্বান করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নোটিস জারি করা হয়েছে।

জানা যায়, আগামী বছর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশের প্রেক্ষিতে মাঠ পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলা-উপজেলা শিক্ষা অফিস, বিভাগীয় কার্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সৃজনশীল লেখা আহ্বান করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কবিতা, ছড়া, প্রবন্ধ, নিবন্ধ, ছোট গল্প পাঠাতে বলা হয়েছে। এছাড়া পিটিআই’র চারু ও কারুকলা ইনস্ট্রাকটরদের কাছ থেকে স্মরণিকার প্রচ্ছদ ও পোস্টারে ডিজাইন পাঠাতে বলা হয়েছে।

আরো বলা হয়, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট এসব লেখার লেখকের নাম, পদবি, মোবাইল নম্বর ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আগামী ৭ জানুয়ারির মধ্যে ডাকযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির’ উপপ্রকল্প পরিচালক মুহাম্মদ সোহেল হাসান বরাবর পাঠাতে বলা হয়েছে। 

উল্লেখ্য, লেখার সফট কপি ইমেইলে [email protected] এবং [email protected] পাঠাতে বলা হয়েছে মাঠ পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলা-উপজেলা শিক্ষা অফিস, বিভাগীয় কার্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের। 

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬