ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১৪ ডিসেম্বর ২০১৮, ০৭:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যানের চাপায় জনি নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত জনি চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে। সে গ্রামের একটি কিন্ডারগার্টেনে প্রথম শ্রেণির ছাত্র ছিল।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, বিকালে মহাসড়ক পারাপারের সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান জনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে। 

ট্যাগ: মৃত্যু
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার 
  • ১২ আগস্ট ২০২৬
বাবা হারানো মেসিকে সান্ত্বনা ‘বন্ধু’ রোনালদোর
  • ১২ আগস্ট ২০২৬
মেডিহোপ হাসপাতালে ভুয়া ডাক্তার-মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৬ লাখ টা…
  • ১২ আগস্ট ২০২৬
বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • ১২ আগস্ট ২০২৬