প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০ ডিসেম্বর ২০১৮, ০৯:০৬ PM

© ফাইল ফটো

নওগাঁর মহাদেবপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার লিচুবাগানে বেসরকারী উন্নয়ন সংস্থা আশ্রয়ের ইক্যুইটি প্রকল্পের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা।

অধ্যাপক কাজী নূরউজ্জামান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কবি ইসমাইল হোসেন, সাংবাদিক ও নাট্যকার আজাদুল ইসলাম আজাদ, শাপলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মসিউর রহমান, আশ্রয়ের আঞ্চলিক সমন্বয়কারী বাবুল আক্তার প্রমুখ। এ মতবিনিময় সভায় মহাদেবপুর ও ধামইরহাট উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার 
  • ১২ আগস্ট ২০২৬
বাবা হারানো মেসিকে সান্ত্বনা ‘বন্ধু’ রোনালদোর
  • ১২ আগস্ট ২০২৬
মেডিহোপ হাসপাতালে ভুয়া ডাক্তার-মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৬ লাখ টা…
  • ১২ আগস্ট ২০২৬
বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • ১২ আগস্ট ২০২৬