লক্ষ্মীপুরে আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

৩০ নভেম্বর ২০১৮, ১০:১০ PM
বৃত্তি পরীক্ষা কেন্দ্র

বৃত্তি পরীক্ষা কেন্দ্র

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার ৫টি উপজেলার সরকারী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩ হাজার শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

ন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রফেসর লিয়াকত আলী খান, প্রফেসর জাকির হোসেন, লক্ষ্মীপুর দারুল উমুল কামিল মাদ্রাসায় সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম আবদুল্যা, ন্যাশনাল আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলুসহ অন্যান্যরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

জানা যায়, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় জেলার প্রাথমিক পর্যায়ের সরকারী বেসরকারী বিদ্যালয়ের সাড়ে ৩ হাজার শিক্ষার্থী এই পরিক্ষায় অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৪শ জনকে বৃত্তি প্রদান করা হবে। এরমধ্যে প্রথম পুরস্কার ল্যাপটপসহ ৪০০টি পুরস্কার প্রদান করা হবে। এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত প্রথম ২৫ জনকে মাসিক ৩ থেকে ১ হাজর টাকা হারে বৃত্তি প্রদানসহ বিনা বেতনে ন্যাশনাল আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সুযোগসহ বৃত্তিপ্রাপ্ত অন্যান্যদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে।

প্রসঙ্গত, আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ২ ডিসেম্বর রবিবার প্রকাশ করা হবে। ৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ন্যাশনাল আইডিয়াল স্কুলের ছাত্রী শাখার ক্যাম্পাস মাঠে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হবে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠানসহ অন্যান্যরা।

প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬