ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই স্কুল শিক্ষক

২৯ নভেম্বর ২০১৮, ০১:৫৮ PM

© লোগো

বাগেরহাটে মোল্লাহাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ দুই স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বুধবার বিকালে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার হাড়িদাহ বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রফিকুল ইসলাম দুলাল (৪৬) ও এম এম বাহারুল আলম (৪৫)। তাদের বাড়ি মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে। এরমধ্যে রফিকুল ইসলাম সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাহারুল আলম সরসপুর দক্ষিণপাড়া জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক মোটরসাইকেল যোগে মোল্লাহাট সদর থেকে পিএসসি পরীক্ষার খাতা জমা দিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ে গুরুত্বর আহত দুই শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল আহসান জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬