বরগুনায় ট্রলিচাপায় পিইসি পরীক্ষার্থী নিহত

২৭ নভেম্বর ২০১৮, ১১:২৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরগুনার আমতলীতে ট্রলিচাপায় নিহত হয়েছেন এক ইবতেদায়ি সমাপনি পরীক্ষার্থী।সোমবার সকালে ইদিয়ামিন নামের ওই শিক্ষাথী মায়ের সাথে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় গোজখালী সড়কের বাইনবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন তার মা সাবিহা ইসায়মিন ইরিন ও মোটরসাইকেলচালক খলিলুর রহমান।আহতদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইদিয়ামিন আমতলী পৌরসভার একে স্কুলসংলগ্ন খান ফার্মেসির মালিক মো. দেলোয়ার হোসেন খানের ছেলে।

জানা যায়, ইদিয়ামিন ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে মা সাবিহা ইয়াসমিন ইরিনকে নিয়ে মোটরসাইকেলে করে গোজখালী পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে বাইনবুনিয়া নামক স্থানে পেছন দিক থেকে বালুভর্তি একটি ট্রলি ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পরীক্ষার্থী ইদিয়ামিন নিহত হয়। এ সময় মা ইরিন ও মোটরসাইকেলচালক খলিলুর রহমান গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সংকটজনক অবস্থায় ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করেছে।

আমতলী থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬