সিরাজগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

২৬ নভেম্বর ২০১৮, ১২:৪৫ PM
মিনি ম্যারাথনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মিনি ম্যারাথনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান © সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে অনুষ্ঠিত হয়ে গেল মিনি ম্যারাথন। সোমবার সকাল ৭টায় আলোকদিয়াড় মোড় হতে শুরু হয় এ ম্যারাথন দৌঁড়। পরে ধলেশ্বর তালতলা মোড় হয়ে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে এসে শেষ হয় মিনি ম্যারাথন।

মিনি ম্যারাথনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজের শিক্ষার্থী ও প্রাপ্ত বয়স্কদের অংশগ্রহণে তিনটি বিভাগে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় তিন বিভাগের দৌড়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা ক্রীড়া সংস্থা, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে এবং পিকেএসএফ এর সহযোগিতায় সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, এনডিপির সহকারী পরিচালক মাসুদুজ্জামান পল, ব্যবস্থাপক (প্রশিক্ষণ) নুরুন্নাহার চৌধুরী লাকি, প্রোগ্রাম অফিসার ফজল করিম প্রমুখ।

প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬