ভিকারুননিসায় ১ম শ্রেণিতে ৩৫ হাজার ভর্তি আবেদন

১১ নভেম্বর ২০১৮, ১০:৪৬ AM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ © সংগৃহীত

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০১৯ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শেষ হয়েছে। এতে আবেদন জমা পড়েছে প্রায় ৩৫ হাজার। আগামী ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চারটি শাখায় আলাদাভাবে ভর্তি লটারি আয়োজন করা হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। গত ১০ অক্টোবর অনলাইনে এই আবেদন কার্যক্রম শুরু হয়। 

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাজনীন ফেরদৌস বলেন, স্কুলটির সিদ্ধেশ্বরী, আজিমপুর, ধানমন্ডি ও বসুন্ধারায় শাখায় ১ম শ্রেণিতে ভর্তির আবেদন কার্যক্রম শেষ হয়েছে। প্রতিটি শাখার প্রভাতী-দিবার জন্য আলাদা ভাবে আগামী ২৪, ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর প্রথম শ্রেণির ভর্তি লটারি আয়োজন করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে লটারি কার্যক্রম শুরু হয়ে বিকেলে ফলাফল ঘোষণা করে সেই শাখার লটারি সমাপ্তি ঘোষণা করা হবে।

তিনি জানান, গতবারের মতো এবারও ভিকারুননিসা নূন স্কুলের চারটি শাখায় প্রায় ২ হাজার শূন্য আসন রয়েছে। শিগগিরই স্কুল ম্যানেজিং কমিটির সভায় শূন্য আসন ঘোষণা করা হবে। বার্ষিক পরীক্ষার পর ২য় থেকে ৭ম শ্রেণির শূন্য আসন থাকলে সেসব শ্রেণিতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়াও জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শূন্য আসন থাকলে ৯ম শ্রেণিতে ভর্তি করা হতে পারে বলেও জানান তিনি।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬