ঢাকা বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় শোভাযাত্রা

১০ নভেম্বর ২০১৮, ০২:০৭ PM
শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রা বের করেছেন

শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রা বের করেছেন © সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ২৩নং বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই ক্যাটাগরিতে ঢাকা বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। ২০১৬ ও ২০১৭ সালে পর পর দু’বার ঢাকা বিভাগে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে এ প্রতিষ্ঠানটি। 

এ গৌরব অর্জন করায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন- স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং মির্জাপুর পৌরসভার মেয়র বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। 

এ উপলক্ষে শুক্রবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রা বের করেছেন। মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ের পক্ষে বাছাই কমিটির সদস্য সচিব মি. ইন্দু ভূষণ দে এবং কমিটির সভাপতি ঢাকা বিভাগীয় কমিশনার এম বজলুল করিম চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করেছেন।

প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬