প্রাথমিক বিদ্যালয়ের রূপ বদলে যাচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

০৮ নভেম্বর ২০১৮, ০৭:৪৮ PM
পিটিআই এর ১০ তলা ভবন উদ্বোধনকালে এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য অতিথিরা

পিটিআই এর ১০ তলা ভবন উদ্বোধনকালে এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য অতিথিরা © টিডিসি ফটো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জোয়ার ঘটিয়েছে। মানুষের সক্ষমতা বেড়েছে। সবচেয়ে বেশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে। এর ফলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রূপ বদলে যাচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে প্রাথমিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) ১০ তলা ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, অনেকে বলে দেশে কোনও উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে সরকার সব হরিলুট করছে। তারা অন্ধ হয়ে গেছে বলে এমন মন্তব্য করছে। তিনি বলেন, বিগত দুই টার্মে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে বাংলাদেশের রূপ পাল্টে দিয়েছে। আগামীতে আরেকবার ক্ষমতায় আসলে এদেশ আরও বদলে যাবে। এই সরকার যেন আবারও ক্ষমতায় আসতে পারে, সবাইকে সেই চেষ্টা করার আহ্বান জানান তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, আজকে যেখানে পিটিআই ভবন নির্মাণ হয়েছে, দীর্ঘদিন ধরে দেড় একরের এই জায়গাটি দলীয় প্রভাবে দখল করে রাখা হয়েছিল। দীর্ঘ প্রচেষ্টার পর তাদের হাত থেকে দখলমুক্ত করে এখানে শিক্ষকদের প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করা হয়েছে। আওয়ামী লীগের নামে কাউকে আর এখানে দখল বসাতে সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে তিনি স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতাও দাবি করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন মজুমদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।

সুন্দরবনে ঘুরতে গিয়ে ঢেউয়ে ভেসে নিখোঁজ পর্যটক, তিনজন উদ্ধার
  • ০৭ নভেম্বর ২০২৬
ইঁদুরের মস্তিষ্কে মানব স্নায়ুকোষ বসিয়ে চমক বিজ্ঞানীদের, ‘নি…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল; সমস্ত অবদান জিয়াউর রহমানের
  • ০৭ নভেম্বর ২০২৬
ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ 
  • ০৭ নভেম্বর ২০২৬
৩ হাজার টাকা বাড়ছে গ্রাম পুলিশের বেতন, পাচ্ছে মোবাইল ভাতাও
  • ০৭ নভেম্বর ২০২৬
ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়া…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950