উপবৃত্তির টাকা পরিশোধে মোবাইল ব্যাংকিংয়ে সক্রিয় হিসাব বেড়েছে

০৬ নভেম্বর ২০১৮, ০৩:৪৬ PM
মোবাইল ব্যাংকিং

মোবাইল ব্যাংকিং © সংগৃহীত

উপবৃত্তির টাকা পরিশোধ করায় মোবাইল ব্যাংকিংয়ে সক্রিয় হিসাবের সংখ্যা বেড়েছে। সরকার এই সেবার মাধ্যমে গত সেপ্টেম্বরে প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাসহ প্রায় ৬০০ কোটি টাকা পরিশোধ করেছে বলে জানা গেছে। ফলে চলতি মাসে মোবাইল ব্যাংকিংয়ের সক্রিয় হিসাব ৬ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত আগস্টে মাসে মোবাইল ব্যাংকিংয়ে অন্তত একবার লেনদেন হওয়া হিসাব সংখ্যা ছিল দুই কোটি ৯৬ লাখ। যা সেপ্টেম্বরে বেড়ে দাড়িয়েছে তিন কোটি ১৪ লাখে। এর মধ্যে সরকার শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাসহ মোট ৫৯৪ কোটি টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেছে।

সংশ্লিষ্ট দেয়া তথ্য মতে, গত আগস্টে কোরবানির ঈদ থাকায় মোবাইল ব্যাংকিং সেবায় বড় অঙ্কের লেনদেন বেশি হয়। এর ফলে ওই মাসে মোট লেনদেনকৃত অর্থের পরিমাণও ছিল বেশি। গত আগস্টে এই সেবায় ১৯ কোটি ৫৩ লাখ লেনদেনে মোট টাকার অঙ্ক ছিল ৩৪ হাজার ৩৯৯ কোটি টাকা। তবে পরের মাস সেপ্টেম্বরে উপবৃত্তির টাকা পরিশোধের ফলে লেনদেনসংখ্যা বাড়লেও লেনদেনকৃত অর্থের পরিমাণ কমে ৩০ হাজার ১৬৫ কোটি টাকা হয়। আগস্টে মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক গড় লেনদেন ছিল এক হাজার ১১০ কোটি টাকা, অন্যদিকে সেপ্টেম্বরে দৈনিক গড় লেনদেন কমে হয় এক হাজার ছয় কোটি টাকা।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান …
  • ১২ আগস্ট ২০২৬
‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চা…
  • ১২ আগস্ট ২০২৬
বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার…
  • ১২ আগস্ট ২০২৬