১০ লাখ টাকা স্কলারশিপে দক্ষিণ কোরিয়ায় পড়ার সুযোগ

২৩ মার্চ ২০২২, ০৯:৩৩ AM
দক্ষিণ কোরিয়ার দেগু গিয়াংবুক ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি

দক্ষিণ কোরিয়ার দেগু গিয়াংবুক ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি © ওয়েবসাইট

দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে পড়ার সুযোগ রয়েছে। বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, চমৎকার আবহাওয়া ও পরিবেশ এবং উন্নত দেশ হওয়ার কারণে বিদেশি শিক্ষার্থীদের কাছে দেশটিতে পড়ার আগ্রহ রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের নানা ধরনের স্কলারশিপও দিয়ে থাকে।

এরমধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়ে দেগু গিয়াংবুক ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিজিআইএসটি)। স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার অন্যতম এই বিশ্ববিদ্যালয়টি। শিক্ষার্থীদের ডিজিআইএসটি স্কলারশিপেরর আওতায় টিউশন ফি ও সামগ্রিক খরচ বহন করবে।

আরো পড়ুন: বিশ্বব্যাংকে আট মাসের ফেলোশিপের সুযোগ, আবেদন শেষ ৪ এপ্রিল

জানা গেছে, স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ কোরিয়ান ওন দেবে বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশি টাকায় এটি প্রায় সাড়ে ১০ লাখ টাকা। এ ছাড়া পিএইচডিতে ২ কোটি ২০ লাখ কোরিয়ান ওন বা প্রায় সাড়ে ১৫ লাখ টাকার স্কলারশিপ দেবে।

স্নাতকোত্তরে আগ্রহী শিক্ষার্থীদের স্নাতকে ভালো ফল থাকতে হবে। আর পিএইচডির জন্য ভালো ফল থাকতে হবে স্নাতকোত্তরে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা থাকার কথা বলা হয়েছে। এই স্কলারশিপের জন্য আবেদনের শেষ তারিখ আগামী ২৮ এপ্রিল।

স্কলারশিপের বিষয়ে বিস্তারিত জানতে যেতে হবে বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে। এ ছাড়া আবেদন করতে এখানে ক্লিক করুন

  হাসিনা বিতর্কে থমকে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সূচনা: অ…
  • ২৫ আগস্ট ২০২৬
এস ও এস হারম্যান মেইনার কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জানা …
  • ২৫ আগস্ট ২০২৬
হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে তিনজনের মৃত্যু
  • ২৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা হাতকাটা কাশেম ৫…
  • ২৫ আগস্ট ২০২৬
বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির নতুন কো-অর্ডিনেটর অধ্যাপ…
  • ২৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনাসহ যে ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া…
  • ২৫ আগস্ট ২০২৬