বিশ্বব্যাংকে আট মাসের ফেলোশিপের সুযোগ, আবেদন শেষ ৪ এপ্রিল

২৩ মার্চ ২০২২, ০৭:৪৭ AM
বিশ্বব্যাংক রবার্ট এস. ম্যাকনামারা ফেলোশিপ প্রোগ্রাম

বিশ্বব্যাংক রবার্ট এস. ম্যাকনামারা ফেলোশিপ প্রোগ্রাম © সংগৃহীত

গবেষণায় আট মাসের ফেলোশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের যে কোনো সদস্য দেশগুলোর স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৪ এপ্রিল।

পড়ুন হার্ভার্ডের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম-এ অংশগ্রহণের সুযোগ

‘বিশ্বব্যাংক রবার্ট এস. ম্যাকনামারা ফেলোশিপ প্রোগ্রাম’ এর আওতায় শিক্ষার্থীদের আট মাসে মোট ৪২,৭৫০ মার্কিন ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩৭ লক্ষ টাকা। এছড়াও নির্বাচিত ব্যক্তিরা গবেষকদের তত্ত্বাবধানে বিশ্বব্যাংকে কাজ করবার সুযোগ পাবেন।

শিক্ষার্থীরা ফিন্যান্স এন্ড প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট, ম্যাক্রোইকোনমিক্স এন্ড গ্রোথ, পোভার্টি এন্ড ইনইকুয়ালিটি, সাস্টেইনেবিলিটি এন্ড ইনপ্রাসট্রাকচার এবং ট্রেড এন্ড ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন বিষয়ে গবেষণা করতে পারবেন।

আরও পড়ুন বিনা খরচে জাপানে ইন্টার্নশিপের সুযোগ

সুযোগ-সুবিধাসমূহ:

* জি-৪ ভিসা পেতে বিশ্বব্যাংকের এইচআর বিভাগ সহায়তা করবে।
* শিক্ষার্থীদের আট মাসে মোট ৪২,৭৫০ মার্কিন ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩৭ লক্ষ টাকা।
* নির্বাচিত ব্যক্তিরা গবেষকদের তত্ত্বাবধানে বিশ্বব্যাংকে কাজ করবার সুযোগ পাবেন।
* বিশ্বব্যাংকের গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ।

আবেদনের যোগ্যতা:

* বিশ্বব্যাংকের যে কোনো সদস্য দেশগুলোর একটির নাগরিক হতে হবে।
* অনুন্নত দেশের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।
* ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
* স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থী হতে হবে।
* ৩০শে জুন, ২০২২ এর মধ্যে, প্রার্থীদের বয়স ৩৫ বছরের কম হতে হবে।
* ফেলোশিপে অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ওয়াশিংটন, ডিসিতে স্থানান্তর করতে ইচ্ছুক হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* আবেদনকারীর সিভি।
* রেফারেন্স লেটার দুইটি।
* একাডেমিক পেপারস।
* পার্সোনাল স্টেটমেন্ট।
* অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন

 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9