স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের টিফিন বিশ্ববিদ্যালয়

১০ মার্চ ২০২২, ১১:৩০ AM
টিফিন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

টিফিন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র © সংগৃহীত

স্নাতকে স্কলারশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টিফিন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ জুলাই।

পড়ুন স্টেম বৃত্তি নিয়ে পড়ুন যুক্তরাজ্যে

‘প্রেসিডেন্ট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের ১৪ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। এ স্কলারশিপের আওতায় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন।

টিফিন বিশ্ববিদ্যালয় যিুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। ১৮৮৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন ৫০ শতাংশ কম খরচে ভারতে পড়ার সুযোগ বাংলাদেশিদের

সুযোগ-সুবিধাসমূহ:

* শিক্ষার্থীদের ১৪ হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১২ লাখ টাকা।
* বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয়ে স্নাতক অধ্যয়ন করা যাবে।

আবেদনের যোগ্যতা:

* যে কোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন।
* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। ‘
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৬১ পেতে হবে। অথবা আইইএলটিএস এ ন্যূনতম ৫ পেতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার রেসকিউ বোট, উধাও যন্ত্রাংশ
  • ২৫ আগস্ট ২০২৬
এক মাসের ব্যবধানে গোবিপ্রবি ভিসিকে সরিয়ে আরেক বিশ্ববিদ্যালয়…
  • ২৫ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা, খুকৃবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত…
  • ২৫ আগস্ট ২০২৬
সব প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ
  • ২৫ আগস্ট ২০২৬
নতুন দায়িত্বে ডা. জাহিদ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ২৫ আগস্ট ২০২৬