স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কাসিম বিশ্ববিদ্যালয়

১৪ জানুয়ারি ২০২২, ১০:৫৫ AM
কাসিম বিশ্ববিদ্যালয়, সৌদি আরব

কাসিম বিশ্ববিদ্যালয়, সৌদি আরব © সংগৃহীত

আরবি ও ইসলামি শিক্ষা অর্জনের জন্য সৌদি আরব এখনো বিশ্বসেরা। বিজ্ঞান ও সাধারণ শিক্ষায়ও পিছিয়ে নেই দেশটি। রয়েছে উন্নত ও আধুনিক সুবিধাসম্পন্ন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ১৯৭৫ সালে সৌদি আরবে উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। যার অধীনে প্রায় ২৫টি সরকারি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রয়েছে।

এর মধ্যে শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সৌদি সরকার বিদেশি শিক্ষার্থীদের বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে। স্নাতকোত্তরে তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে কাসিম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ জানুয়ারি।

পড়ুন ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন তুরস্কে, বৃত্তি সংখ্যা ৫ হাজার

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়া স্বাস্থ্যবীমা, মাসিক উপবৃত্তি, বইভাতা সহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। স্নাতকোত্তরের সময়সীমা ২ বছর।

শিক্ষার্থীরা কম্পিউটার প্রকৌশল, সাইবার নিরাপত্তা, তথ্যবিদ্যা, কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়ন করতে পারবেন।

কাসিম বিশ্ববিদ্যালয় সৌদি আরবের আল কাসিম প্রদেশে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন বিনা খরচে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পড়ুন আবুধাবি বিশ্ববিদ্যালয়ে

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* শিক্ষার্থী ও পরিবারের স্বাস্থ্য বীমা প্রদান করা হবে।
* আগমনের সময় ভাতা হিসাবে দুই মাসের উপবৃত্তি প্রদান।
* বই ক্রয়ের ভাতা।
* খাবারের উপর ছাড় প্রদান করা হবে।
* ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
* আবাসনের ব্যবস্থা।

আবেদনের যোগ্যতা:

* ন্যূনতম সিজিপিএ ৩ পেতে হবে।
* আইইএলটিএস এ ন্যূনতম ৫.৫ পেতে হবে।
* সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
* ২ টি রেফারেন্স লেটার।
* স্নাতকের অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট।
* কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থী।
* পাসপোর্টের একটি কপি।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে

বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
  • ২৫ আগস্ট ২০২৬
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: সারজিস
  • ২৫ আগস্ট ২০২৬
আলিম ভর্তির নীতিমালা প্রকাশ
  • ২৫ আগস্ট ২০২৬
মিউজিকসহ আর গান গাইবেন না জামায়াত নেতার ছেলে ঢাবি ছাত্র সাল…
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসার সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসার কর্মচারী নিহত
  • ২৫ আগস্ট ২০২৬