স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়

১০ জানুয়ারি ২০২২, ১০:২৯ AM
শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য

শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার প্রধান আকর্ষণ যুক্তরাজ্য। দেশটিতে পড়াশোনার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে থাকেন। দেশটিও শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। স্নাতক ও স্নাতকোত্তরে তেমনই একটি সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে।

পড়ুন স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে

‘ট্রান্সফর্ম টুগেদার স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ১ম বছরের ৫০ ভাগ টিউশন ফি মওকুফ করা হবে। স্নাতকের সময়সীমা ৩ থেকে ৪ বছর ও স্নাতকোত্তরের সময়সীমা ১ থেকে ২ বছর। শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয় স্কলারশিপের অর্থায়ন করবে।

শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং, ব্যাংকিং এবং ফিনান্স, চিত্রনাট্য এবং চলচ্চিত্র, স্থাপত্য, জীববিজ্ঞান এবং রসায়ন, ব্যবসা, ব্যবস্থাপনা, কম্পিউটিং, অপরাধবিদ্যা, অর্থনীতি, প্রকৌশল, ইংরেজি, ইভেন্ট ম্যানেজমেন্ট, খাদ্য ও পুষ্টি, ভূগোল এবং পরিবেশ, ইতিহাস, ভাষা, আইন, মার্কেটিং, গণিত ও সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে পড়শোনার সুযোগ পাবেন।

শেফিল্ড হ্যালাম ইউনিভার্সিটি (এসএইচইউ) যুক্তরাজ্যের অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৮৪৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন স্নাতক ও স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়

সুযোগ-সুবিধাসমূহ:

* ১ম বছরের ৫০ ভাগ টিউশন ফি মওকুফ করা হবে।
* যে কোনো দেশের শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ।
* দেশে ফিরে অ্যালামনাই অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফল অর্জন করতে হবে।
* কোর্স শুরুর আগেই আবেদন করতে হবে।
* শিক্ষার্থীরা ব্যাকগ্রাউন্ড সংশ্লিষ্ট বিষয়ে আবেদন করতে পারবেন।
* ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ স্কোর তুলতে হবে। অথবা টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৭৯ পেতে হবে।
* আর্থিকভাবে সামর্থবান হতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন। এছাড়া সকল একাডেমিক নথি [email protected] -এই মেইলে পাঠাতে হবে।

 

 

 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9