স্নাতক ও স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়

০২ জানুয়ারি ২০২২, ১০:৪৮ AM
টরন্টো বিশ্ববিদ্যালয়, কানাডা

টরন্টো বিশ্ববিদ্যালয়, কানাডা © সংগৃহীত

বিশ্বের উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের অনেক বেশি আগ্রহ রয়েছে। সমৃদ্ধ গবেষণা, শিক্ষার ধরণ বা পাঠ্যসূচি, উন্নত জীবনযাত্রা, সমৃদ্ধ জ্ঞান অর্জন এসব কিছুর জন্যই কানাডর বিশ্ববিদ্যালয়সগুলোর চাহিদা ব্যাপক। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোও বিদেশি শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ দিয়ে থাকে। ম্যাপল পাতার দেশটির অধিকাংশ বিশ্ববিদ্যালয় বিশ্বের মধ্যে অন্যতম এবং বাংলাদেশসহ সারা বিশ্বে এর সনদের গ্রহণযোগ্যতা রয়েছে। কানাডা পৃথিবীর মধ্যে শান্তিপ্রিয় দেশ হিসেবেও বিবেচিত। কানাডায় অধ্যয়নকালীন সময় খন্ডকালীন চাকরী (পার্ট টাইম জব) করার অফুরন্ত সুযোগ রয়েছে।

উত্তর আমেরিকার বিশাল এ দেশটিতে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম। দেশটির কর্তৃপক্ষ মানব সম্পদের সংকটে থাকায় অধ্যয়ন শেষ করে স্থায়ীভাবে বাসিন্দা হওয়ার শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দিয়ে থাকে। অর্থাৎ উচ্চশিক্ষা শেষে স্কিল ভিসায় স্থায়ী বসবাসের সুযোগ থাকে।

পড়ুন স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৩ জানুয়ারি।

মোট ৫ হাজার শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করা হবে। এসব স্কলারশিপের মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অফ টরন্টো স্কলারস প্রোগ্রাম, প্রেসিডেন্টস স্কলারস অফ এক্সিলেন্স প্রোগ্রাম, লেস্টার বি পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপ।

এসব স্কলারশিপের আওতায় শিক্ষার্তীদের কোনো ধরনের টিউশন ফি লাগবে না। এছাড়াও আবাসন ব্যাবস্থা, স্বাস্থ্যবীমা ও পাঠ্যবই খরচসহ নানান ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে।

শিক্ষার্থীরা আর্কিটেকচার, বায়োমেডিকাল কমিউনিকেশনস, বনায়ন, তথ্য, আইন, ব্যবস্থাপনা, নার্সিং, ফার্মেসি, সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। স্নাতকের বিষয়গুলো দেখতে ক্লিক করুন এখানে।  স্নাতকোত্তরের বিষয়গুলো দেখতে ক্লিক করুন এখানে

টরন্টো বিশ্ববিদ্যালয় কানাডার অনটারিও রাজ্যে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৮২৭ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন ইউরোপের দেশ রোমানিয়ায়

সুযোগ-সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* পাঠ্যবই সরবরাহ করা হবে।
* স্বাস্থ্য বীমা।
* আবাসনের ব্যাবস্থা।

যোগ্যতার মানদণ্ড:

* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি মাধ্যেমে পড়াশোনা থাকলে ইংরেজি দক্ষতা পরীক্ষা দিতে হবে না।
* আর না থাকলে আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে।
* ডুয়োলিঙ্গ ইংরেজি টেস্ট গ্রহণযোগ্য।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9