বিদেশে উচ্চশিক্ষা

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে অধ্যয়নের সুযোগ অস্ট্রেলিয়ায়, করুন আবেদন

২২ মে ২০২৬, ০৬:৩৪ PM
অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে অস্ট্রেলিয়া। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়াও মিলছে মাসিক ভাতা-যা শিক্ষার্থীদের জন্য দারুণ এক সুযোগ। সরকারি-বেসরকারি নানা ধরনের স্কলারশিপের আওতায় অস্ট্রেলিয়ায় এখন বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

এর মধ্যে অন্যতম হলো রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি) স্কলারশিপ, যা বাংলাদেশসহ অন্যান্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নযোগ্য (যোগ্যতার ভিত্তিতে) স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর (মাস্টার্স বাই রিসার্চ) ও পিএইচডি পর্যায়ে পড়াশোনা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়সীমা ও সুবিধার ভিন্নতা রয়েছে।

স্নাতকোত্তরের সর্বোচ্চ সময়সীমা সাধারণত ২ বছর ও পিএইচডির মেয়াদ সাধারণত ৩ থেকে ৪ বছর (স্টাইপেন্ড অধিকাংশ ক্ষেত্রে সর্বোচ্চ ৩.৫ বছর পর্যন্ত প্রদান করা হয়)। অস্ট্রেলিয়া সরকারের শিক্ষা বিভাগ (Department of Education) এ স্কলারশিপের অর্থায়ন করে থাকে।

অস্ট্রেলিয়ার স্বীকৃত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ আরটিপি প্রোগ্রামের অধীনে শিক্ষার্থীদের ভর্তি নিয়ে থাকে (বর্তমানে দেশটিতে মোট ৪২টি বিশ্ববিদ্যালয় রয়েছে, তবে কোটাভিত্তিক বণ্টন বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে)। বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা দেখতে ক্লিক করুন https://www.education.gov.au/research-block-grants/higher-education-providers-eligible-research-block-grants

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি অফসেট প্রদান করা হবে;

*বার্ষিক উপবৃত্তি (বর্তমানে আনুমানিক AUD ৩৪০০০-৩৯০০০ বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন) প্রদান করা হবে;

*ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার (OSHC) প্রদান করা হবে;

*প্রয়োজন অনুযায়ী ভ্রমণ ও অন্যান্য গবেষণা-সংক্রান্ত ভাতা (বিশ্ববিদ্যালয়ভেদে প্রযোজ্য) প্রদান করা হতে পারে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনের যোগ্যতা

*স্নাতকোত্তরের জন্য অস্ট্রেলিয়ার সমমানের একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*পিএইচডির জন্য সাধারণত স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের গবেষণা-অভিজ্ঞতা প্রয়োজন;

*গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে;

*ইংরেজি ভাষাদক্ষতা সনদ প্রদর্শন করতে হবে (আইইএলটিএস সাধারণত ন্যূনতম ৬.৫ বা বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্কোর; বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন হতে পারে);

এ ছাড়াও আবেদন করতে ইচ্ছুক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

আরও পড়ুন: স্কলারশিপে নারী শিক্ষার্থীদের স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ অস্ট্রিয়ায়, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*আবেদনকারীর পাসপোর্ট ও ছবি;

*অ্যাকাডেমিক পেপারস;

*মোটিভেশন লেটার;

*রিসার্চ প্রপোজাল;

*রেফারেন্স লেটার;

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);

*আইইএলটিএস অ্যাকাডেমিক স্কোর বা টোয়েফল স্কোর;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকের সুযোগ যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য প্রার্থীকে প্রথমেই একটি পছন্দের বিশ্ববিদ্যালয় বাছাই করতে হবে, যেখানে তিনি স্নাতকোত্তর বা পিএইচডি করতে চান। এরপর ওই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে সরাসরি আবেদন করতে হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত প্রার্থীরাই আরটিপি স্কলারশিপের জন্য বিবেচিত হন।

আরটিপি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন শুরু, যেভাবে ক…
  • ০৩ আগস্ট ২০২৬
ইনকোর্স নম্বর ও উপস্থিতির হার নিয়ে নতুন নির্দেশনা ঢাকা সেন্…
  • ০৩ আগস্ট ২০২৬
জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে বৈশ্বিক জার্নাল থেকে গোবিপ্রবির …
  • ০৩ আগস্ট ২০২৬
৫ আগস্ট সেনাসদরের বৈঠকে কী হয়েছিল, জানালেন মির্জা ফখরুল
  • ০৩ আগস্ট ২০২৬
ফেসবুকে পোস্ট দেওয়ায় শিক্ষককে শোকজ মাউশির
  • ০৩ আগস্ট ২০২৬
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর ও এমবিএ পড়া…
  • ০৩ আগস্ট ২০২৬