বিনা খরচে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন সৌদি আরবে, মাসিক ভাতা-আবাসনসহ থাকছে নানা সুবিধা

১১ মে ২০২৬, ১২:২৪ PM , আপডেট: ১১ মে ২০২৬, ১২:৩৩ PM
সৌদি আরবে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

সৌদি আরবে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সৌদি আরবের মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা। বিশ্বের যেকোনো দেশের মেধাবী মুসলিম শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২১ মে ২০২৬। 

ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা ১৯৬১ সালে সৌদি আরব সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ইসলামের পবিত্র নগরী মদিনায় এর অবস্থান। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা দেওয়ার জন্য সুপরিচিত।

সুযোগ- সুবিধা

*টিউশন ফি প্রদান করবে;

*মাসিক ভাতা প্রদান করবে;

*মেধাবী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ভাতা প্রদান করবে;

*স্বল্প টাকা বা মাসিক ফিতে বিশ্ববিদ্যালয় ক্যাফেটরিয়ায় খাবারের সুবিধা;

*বিনা মূল্যে আবাসন ও স্বাস্থ্যসেবা প্রদান করবে;

*রাউন্ড বিমানের টিকিট এবং প্রতি শিক্ষাবর্ষ শেষে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বার্ষিক টিকিট প্রদান করবে;

*বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য বিনা মূল্যে পরিবহন সুবিধা;

*পবিত্র মসজিদে (মসজিদে নববী) যাতায়াতের সুবিধা ও সংগঠিত উমরাহ সফরের ব্যবস্থা;

*ক্রীড়া, সামাজিক ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে অবশ্যই মুসলিম ও সৎচরিত্রের অধিকারী হতে হবে ও পুরুষ হতে হবে;

*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করতে হবে;

*সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা পাঁচ বছরের বেশি পুরোনো হওয়া যাবে না;

*বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে;

*শারীরিকভাবে সুস্থ হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে, করুন আবেদন

প্রয়োজনীয় নথি

*পাসপোর্ট ও জন্ম সনদের কপি;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*আচরণ সনদ;

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২১ মে ২০২৬।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9