পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি দেবে সরকার, যোগ্যতাসহ খুঁটিনাটি জেনে নিন

০৭ মে ২০২৬, ০৯:৫৬ AM
 প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট © টিডিসি ফটো

দেশের অভ্যন্তরের সরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তি হওয়া বা অধ্যয়নরত গবেষকদের জন্য ২০২৬-২৭ অর্থবছরে পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় এই ফেলোশিপ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী যোগ্য গবেষকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী গবেষকদের অনলাইনে www.eservice.pmeat.gov.bd/phd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১০ মে  থেকে এবং চলবে ১১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

যোগ্যতার শর্ত হিসেবে বলা হয়েছে, প্রার্থীদের শিক্ষাজীবনে ন্যূনতম দুইটি প্রথম বিভাগ থাকতে হবে। জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং ৪ স্কেলে ৩.০০ থাকতে হবে। এছাড়া আবেদনকারীর বয়স আবেদন জমাদানের তারিখে সর্বোচ্চ ৪৫ বছর হতে পারবে।

আবেদন প্রক্রিয়ায় অনলাইনে ফর্ম পূরণের সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের কপি, পিএইচডি কোর্সে ভর্তি বা রেজিস্ট্রেশনের প্রমাণপত্র, গবেষণা প্রস্তাবনা (বাংলা বা ইংরেজি), এবং বিভাগীয় প্রধান ও তত্ত্বাবধায়কের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ফর্মটি ডাউনলোড করে দুই সেট কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যালয়ে জমা দিতে হবে। ঠিকানা হিসেবে ধানমন্ডির বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ঢাকা-১২০৯ উল্লেখ করা হয়েছে।

সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষ যেকোনো আবেদন বাতিল বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।

ফেলোশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট www.pmeat.gov.bd-তে পাওয়া যাবে। প্রয়োজনে হটলাইন নম্বর ০১৭২৪৫৯৬৬৭৬, ০১৯১৩৭২৮৬৬০ এবং ০২-৫৫০০০৪২৮-এ যোগাযোগ করা যাবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীতে বিজিবি মোতায়েন
  • ২১ মে ২০২৬
নোবিপ্রবির ছাত্রীবাসের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ২১ মে ২০২৬
বিএমইউতে প্রসূতি মায়েদের থাইরয়েড চিকিৎসার সর্বাধুনিক নির্দ…
  • ২১ মে ২০২৬
স্বাস্থ্যখাতে মাথাপিছু ১০০ ডলার বরাদ্দ ও উপজেলা হাসপাতালকে …
  • ২১ মে ২০২৬
সিনিয়র সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে আবাসিক হোটেলে যুবদল সভাপতি
  • ২১ মে ২০২৬
হামের টিকা সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল: স্ব…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081