কুইন এলিজাবেথ স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে

২৪ এপ্রিল ২০২৬, ১২:৪১ PM
কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিস। ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের  শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং নির্ধারিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩ জুন ২০২৬। 

অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিস বিশ্বের প্রথম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি নেটওয়ার্ক। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি কমনওয়েলথজুড়ে উচ্চশিক্ষার প্রতিনিধিত্বকারী একমাত্র অনুমোদিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। 

কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ কমনওয়েলথের যেকোনো জায়গা থেকে মেধাবী শিক্ষার্থীদের নতুন দক্ষতা বিকাশ, অন্য দেশে জীবন অভিজ্ঞতা অর্জন ও তাদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করার পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ করে দেয়।

সুযোগ-সুবিধা 

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;

*প্রোগ্রাম চলাকালীন মাসিক ভাতা প্রদান করা হবে;

*গবেষণা সহায়তা প্রদান;

*বিমান খরচ প্রদান করা হবে;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীদের অবশ্যই একটি কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে;

*শিক্ষার্থীরা নিজ দেশে আবেদন করতে পারবে না;

*নির্দিষ্ট বয়সসীমা নেই;

*আবেদনকারীদের অবশ্যই আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ও কোর্সের মানদণ্ড পূরণ করতে হবে;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

প্রয়োজনীয় নথিপত্র 

*আবেদনকারীর পাসপোর্ট ও ছবি;

*অ্যাকাডেমিক পেপারস;

*রেফারেন্স লেটার দুইটি;

*স্টেটমেন্ট অব পারপাস;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ (আইইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ);

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);

*অন্যান্য পেপারস (যদি থাকে);

আরও পড়ুন: বিদেশে পড়তে যাওয়ার আগে করণীয় ১৫টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি, জেনে রাখুন

আবেদনপদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩ জুন ২০২৬।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬