অস্ট্রেলিয়ায় পড়াশোনা

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সেরা ১০ স্কলারশিপ

১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ PM
অস্ট্রেলিয়ায় স্কলারশিপে পড়াশোনা করতে চাইলে জেনে নিন সেরা সব স্কলারশিপ সম্পর্কে

অস্ট্রেলিয়ায় স্কলারশিপে পড়াশোনা করতে চাইলে জেনে নিন সেরা সব স্কলারশিপ সম্পর্কে © সংগৃহীত

ওশেনিয়া মহাদেশের দ্বীপদেশ অস্ট্রেলিয়া প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি। একই সঙ্গে এটি বিশ্বজুড়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য। উন্নত শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ ও আন্তর্জাতিক মানের জীবনযাত্রার কারণে প্রতি বছর হাজারো শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান।

তবে উচ্চমানের শিক্ষা ও জীবনযাত্রার ব্যয়ের কারণে অস্ট্রেলিয়ায় পড়াশোনা তুলনামূলকভাবে ব্যয়বহুল। তাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নিচে অস্ট্রেলিয়ার সেরা ১০টি স্কলারশিপ তুলে ধরা হলো: 

১. অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এই স্কলারশিপ প্রোগ্রামটি দেওয়া হয়। উন্নয়নশীল দেশের মেধাবী শিক্ষার্থীদের গুণগত শিক্ষা ও প্রাপ্য সুযোগ করে দেওয়ার জন্যই এই প্রোগ্রাম।

সুযোগ সুবিধা: টিউশন ফি, থাকার খরচ, হেলথকেয়ার, প্রি-ইংলিশ কোর্স, সাপ্লিমেন্টারি অ্যাকাডেমিক কোর্স, রিসার্চ প্রোডাক্টের সব ফি, অন্যান্য সুযোগ-সুবিধাসহ অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকবে।
 
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

২. সিডনি স্কলার্স অ্যাওয়ার্ড

ইউনিভার্সিটি অব সিডনি প্রতি বছর স্নাতক পর্যায়ে সিডনি স্কলার্স অ্যাওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপটি বেশ প্রতিযোগিতামূলক। 

সুযোগ সুবিধা: এই বৃত্তির আওতায় প্রতি বছর শিক্ষার্থীদের ৬ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হয়। 

সিডনি স্কলার্স অ্যাওয়ার্ডের অফিশিয়াল ওয়েবসাইট

আরও পড়ুন: জেনে নিন বিশ্বসেরা ১০ ফুল-ফ্রি স্কলারশিপ সম্পর্কে

৩. কার্টিন ইউনিভার্সিটি স্কলারশিপ

অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত গবেষণামূলক একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হলো কার্টিন ইউনিভার্সিটি। শুধু অস্ট্রেলিয়ায় নয়; মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, মরিশাসেও এটির ক্যাম্পাস রয়েছে। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন পারশিয়াল থেকে ফুললি ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে। 

সুযোগ সুবিধা: বৃত্তির আওতায় টিউশন ফি, থাকার খরচ, ল্যাব ফি থেকে শুরু করে নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়।
 
কার্টিন ইউনিভার্সিটি স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

৪. বব হেমন্ড রিসার্চ স্কলারশিপ

মারডক ইউনিভার্সিটি স্নাতকোত্তর পর্যায়ে গবেষণার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বব হেমন্ড ফান্ডের আওতায় স্কলারশিপ দিয়ে থাকে। স্কলারশিপটি তিন বছরের পিএইচডি ডিগ্রির জন্য দেওয়া হয়। 

সুযোগ সুবিধা: প্রোগ্রামটিতে শিক্ষার্থীদের প্রতিবছর ৩৫ হাজার অস্ট্রেলিয়ান ডলারের সঙ্গে ৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার হাতখরচ দেওয়া হবে। 

বব হেমন্ড রিসার্চ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

৫. আরটিপি স্কলারশিপ

রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি নামে পরিচিত) অস্ট্রেলিয়ান সরকারের একটি উদ্যোগ। প্রতি বছর স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন ডিগ্রির জন্য স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। সাধারণত মাস্টার্সের জন্য দুই বছর ও পিএইচডির জন্য সর্বোচ্চ চার বছরের আরটিপি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। 

সুযোগ সুবিধা: এ স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, থাকার খরচ, মাসিক হাতখরচ, গবেষণামূলক কাজের জন্য প্রয়োজনীয় খরচ—সব মিলিয়ে বছরে প্রায় ৩৭ হাজার ২০৭ অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হয়। আরটিপি স্কলারশিপের আওতায় আপনি অস্ট্রেলিয়ার স্বনামধন্য ৪২টি বিশ্ববিদ্যালয়ের যেকোনোটিতে পড়াশোনা ও গবেষণা করার সুযোগ পাবেন।

আরটিপি স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

৬. মেলবোর্ন ইন্টারন্যাশনাল স্কলারশিপ

স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব মেলবোর্ন। বিশ্ববিদ্যালয়ে পঠিত যেকোনো বিষয়েই শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে আলাদাভাবে কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার মধ্যেই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। 

সুযোগ সুবিধা: প্রতি বছর প্রায় ১ হাজার শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হয়। প্রথম বছর ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার টিউশন ফি রিমিশন দেওয়া হবে।

মেলবোর্ন ইন্টারন্যাশনাল স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

৭. গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ

গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ সেসব শিক্ষার্থীকে দেওয়া হবে, যাদের অ্যাকাডেমিক ভালো রেকর্ড রয়েছে। এই স্কলারশিপ অর্জনের জন্য আগ্রহী প্রার্থীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের কোর্সে আবেদন করতে হবে ও বাছাই প্রক্রিয়ায় পাস করতে হবে। 

সুযোগ সুবিধা: স্নাতক পর্যায়ে ৪ বছরের কোর্সের জন্য বছরে ৪৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার ও ৩ বছরের কোর্সের জন্য ৩৬ হাজার ডলার দেওয়া হবে। স্নাতকোত্তর পর্যায়ে দুই বছরের জন্য ২৪ হাজার ডলার খরচ দেওয়া হবে। 

গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

৮. মোনাশ ইন্টারন্যাশনাল মেরিট স্কলারশিপ

বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় মোনাশ ইউনিভার্সিটি প্রতি বছর স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মেধার ভিত্তিতে মেরিট স্কলারশিপ দিয়ে থাকে। ভীষণ প্রতিযোগিতামূলক স্কলারশিপটি প্রতি বছর মোট ৩১ শিক্ষার্থীকে দেওয়া হয়। 

সুযোগ সুবিধা: এ স্কলারশিপের আওতায় বছরে ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হবে। স্কলারশিপটি ধরে রাখতে হলে প্রতি সেমিস্টারে ৭০ শতাংশ নম্বর থাকতে হবে।

মোনাশ ইন্টারন্যাশনাল মেরিট স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে

৯. ডেকিন ভাইস চ্যান্সেলরস ইন্টারন্যাশনাল স্কলারশিপ

ডেকিন বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। ভিক্টোরিয়া শহরে অবস্থিত এটি একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার মান নিশ্চিত করার পাশাপাশি অস্ট্রেলিয়ান সরকার ও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পার্টনারশিপে কাজ করছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি গবেষণা ও কাজের সুযোগ পান। 

ডেকিন ভাইস চ্যান্সেলরস ইন্টারন্যাশনাল স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

১০. ইউআইপিএ প্রোগ্রাম

ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি প্রতিভাবান, গবেষণায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ডিগ্রির জন্য ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল পোস্টগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড দিয়ে থাকে। মূলত ৩.৫ বছরের পিএইচডি ডিগ্রি ও ২ বছরের মাস্টার্স অব ফিলোসফির শিক্ষার্থীরা সুযোগটি নিতে পারবেন। 

সুযোগ সুবিধা: প্রোগ্রামটির আওতায় শিক্ষার্থীদের বছরে ৩৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার ও টিউশন ফি স্কলারশিপ দেওয়া হবে।

ইউআইপিএ প্রোগ্রামের অফিশিয়াল ওয়েবসাইট

তারকা এক ফুটবলারকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
  • ১২ জুলাই ২০২৬
মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার…
  • ১২ জুলাই ২০২৬
নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃত…
  • ১২ জুলাই ২০২৬
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
  • ১২ জুলাই ২০২৬
ফরিদপুরে বাস চাপায় নিহত ৫, একাধিক যানবাহনে আগুন
  • ১২ জুলাই ২০২৬
পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence