ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

২১ মার্চ ২০২৬, ০৫:৫০ PM
দক্ষিণ কোরিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

দক্ষিণ কোরিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে  সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর, পিএইচডি ও রিসার্চ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। "গ্লোবাল কোরিয়া স্কলারশিপ" এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। এ প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি বছর প্রায় ১,২০০–১,৮০০টি স্কলারশিপ দেওয়া হয়। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদনের সময়ে ভিন্নতা রয়েছে।

কে-পপের দেশ হিসেবে বর্তমানে তরুণদের কাছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয়তা বাড়ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও এখন অনেকের প্রিয় গন্তব্য দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দেশটিতে বিশ্বমানের শিক্ষাব্যবস্থার পাশাপাশি রয়েছে আকর্ষণীয় কোরিয়ান সংস্কৃতির সান্নিধ্য, মনোরম আবহাওয়াবেষ্টিত চমৎকার পরিচ্ছন্ন পরিবেশ ও উন্নত জীবনব্যবস্থা।

আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অব কোরিয়া নামকরণ করা হলেও দেশটি দক্ষিণ কোরিয়া হিসেবেই সবার নিকট পরিচিত। কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রাবাস শিক্ষার্থীদের জন্য আদর্শ। আবার কেউ ক্যাম্পাসের বাইরে এক রুমের ফ্ল্যাটে, বোর্ডিং হাউসে বা কোরিয়ায় পরিবারের সঙ্গে পেয়িং গেস্ট হিসেবে থাকার সুযোগও আছে।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*স্ব্যস্থবিমা প্রদান করবে;

*রাউন্ড এয়ার টিকিট প্রদান করবে;

*আবাসন ভাতা প্রদান করবে;

*মাসিক ভাতা প্রদান করবে;

*রিসার্চ প্রোগ্রামের জন্য সহয়তা প্রদান করবে;

*বিনা মূল্যে ১ বছর কোরিয়ান ভাষা শেখার সুযোগ;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ থাইল্যান্ডে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

স্কলারশিপের সময়কাল

স্নাতকোত্তর ডিগ্রি: ৩ বছর;

পিএইচডি ডিগ্রি: ৪ বছর;

গবেষণা কার্যক্রম: ৬ মাস;

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। তবে কোরিয়ান নাগরিকত্ব থাকা যাবে না;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি গবেষণায় ফুল-ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, করুন আবেদন

প্রয়োজনীয় নথি 

*জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি;

*অ্যাপ্লিকেশন ফরম;

*মা-বাবার জাতীয় পরিচয়পত্রের কপি ও  মা-বাবার সঙ্গে পারিবারিক সম্পর্কের লিখিত কাগজপত্র;

*অ্যাকাডেমিক সব ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট;

*ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট (যদি থাকে);

*দুটি রেকমেন্ডেশন লেটার;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*রিসার্চ প্রপোজাল;

*ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট;

*স্টেটমেন্ট অব পারপাস;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আজারবাইজান, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া

গ্লোবাল কোরিয়া স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

রাশিয়া ইরানের পাশে আছে: পুতিন
  • ২১ মার্চ ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার সুযোগ নেই: …
  • ২১ মার্চ ২০২৬
‎রেকর্ড গড়ে শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন ৭ ল…
  • ২১ মার্চ ২০২৬
বজ্রবৃষ্টির আশঙ্কা রাজধানীসহ ২০ জেলায়, নদীবন্দরগুলোকে ১ নম্…
  • ২১ মার্চ ২০২৬
ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence