৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে লক্ষ্মীপুরে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

১৭ অক্টোবর ২০২৫, ০৫:০৫ PM
বৃত্তি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

বৃত্তি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪ হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী জেলার ৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা আয়োজন করে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

জানা গেছে, সংগঠনটি ২০২২ সাল থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা শুরু করে। পরবর্তীতে শিক্ষার্থীদের আগ্রহ ও চাহিদা বিবেচনায় এবার অষ্টম শ্রেণি পর্যন্ত এই পরীক্ষার পরিধি বাড়ানো হয়েছে।

পরীক্ষা শেষে লক্ষ্মীপুর দারুল আমান একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ চৌধুরী তাহসিন বলেন, ‘আমি আগেও অংশ নিয়ে পুরস্কার পেয়েছিলাম। এবারও ভালো পরীক্ষা দিয়েছি। আশাবাদী, এবারও ভালো করব।’

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিজাম উদ্দিন মোহন বলেন, এ ধরনের বৃত্তি শিক্ষার্থীদের নিজেদের যাচাইয়ের সুযোগ করে দেয়। এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

সংগঠনটির উপদেষ্টা আব্দুল্লাহ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ বলেন, 'বিগত বছরগুলোতে শিক্ষা ব্যবস্থায় যেসব সীমাবদ্ধতা ছিল, এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাইয়ে সহায়তা করছে।'

সংগঠনটির চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, '২০২২ সাল থেকে আমরা প্রতিবছর এই আয়োজন করে আসছি। শিক্ষার্থীরা যাতে নিজেদের যথাযথভাবে মেধা যাচাইয়ের সুযোগ পায়, সেটাই আমাদের লক্ষ্য। এবছরও তারা দারুণ সাড়া দিয়েছে।'

শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণে আয়োজকরা ভবিষ্যতে এ বৃত্তি পরীক্ষার পরিধি আরও বাড়ানোর কথা জানিয়েছেন।

 

 

 

 

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9