বিনা মূল্যে পিএইচডি করুন নিউজিল্যান্ডে, বছরে দেবে ২১ লাখ টাকা

২৩ মার্চ ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৪ PM
ওয়েলিংটন ডক্টরাল স্কলারশিপে নিউজিল্যান্ডে বিনা মূলে পিএইচডি অর্জন করতে চাইলে আবেদন করুন এখনই

ওয়েলিংটন ডক্টরাল স্কলারশিপে নিউজিল্যান্ডে বিনা মূলে পিএইচডি অর্জন করতে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে তিন বছর মেয়াদি পিএইচডি ডিগ্রির সুযোগ দিচ্ছে। ‘ওয়েলিংটন ডক্টরাল স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় নির্বাচিত ১১০ শিক্ষার্থীকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থী এতে আবেদন করতে পারবেন।  

এই স্কলারশিপে আবেদন করার সুযোগ বছরে তিনবার—১ মার্চ, ১ জুলাই এবং ১ নভেম্বর পর্যন্ত। ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত ওয়েলিংটন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে আর্কিটেকচারসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।

যেসব বিষয়ে অধ্যয়ন ও গবেষণা—

স্থাপত্য, ব্যবসা ও সরকার, নকশা, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্য, মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন, সংগীত, প্রযুক্তি ও বিজ্ঞান। 

সুযোগ সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে; 

*বার্ষিক উপবৃত্তি হিসেবে প্রায় ৩০ হাজার ৫০০ নিউজিল্যান্ড ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২১ লাখ ২৩ হাজার ১৬৮ টাকা) প্রদান করবে; 

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষা নিন দক্ষিণ কোরিয়ায়, স্কলারশিপ ১,৮২০টি

আবেদনের যোগ্যতা—

 

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*আবেদনকারীদের অবশ্যই চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ওয়েলিংটন ডক্টরাল স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীর অবশ্যই সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ বা প্রথম বা উচ্চ-শ্রেণির সম্মানের জিপিএ অর্জন করতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ পাকিস্তানে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950