ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর করুন ফ্রান্সে, বছরে দেবে ১৭ লাখ টাকা

১১ নভেম্বর ২০২৪, ১২:০৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সায়েন্সেস পো ইউনিভার্সিটি, প্যারিসে স্নাতকোত্তরের সুযোগ

সায়েন্সেস পো ইউনিভার্সিটি, প্যারিসে স্নাতকোত্তরের সুযোগ © প্রতীকী ছবি

বিশ্বের প্রাচীন দেশগুলোর মধ্যে অন্যতম ফ্রান্স। দেশটির শিক্ষাব্যবস্থাও বিশ্বের মধ্যে অন্যতম। প্রতিবছর বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা ফ্রান্সের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে আসে উচ্চশিক্ষা লাভ করতে। যার অন্যতম একটি কারণ হচ্ছে ফ্রান্সের বিভিন্ন নজরকড়া স্কলারশিপ।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তেমনই একটি স্কলারশিপ হচ্ছে এমিলি বাউটমি স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে  স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন ফ্রান্সের সায়েন্সেস পো (দ্য প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ) ইউনিভার্সিটিতে। বাংলাদেশসহ নন-ইউরোপীয়ান দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ২০২৪। 

প্যারিস ইনস্টিটিউট অব পলিটিকাল স্টাডিজকেই সবাই চেনে সায়েন্সেস পো ইউনিভার্সিটি নামে। এখানে মোট ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন, যাদের প্রায় অর্ধেকই আন্তর্জাতিক। ফ্রান্সের রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী এমিলি বাউটমির নামে এ স্কলারশিপের নামকরণ করা হয়। প্যারিসের অধিবাসী এমিলি বাউটমি আইন নিয়ে পড়াশোনা করেন।

সুযোগ-সুবিধা—

*স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ বছরে দেবে ১৩ হাজার ১০০ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ১৭ লাখ ১৫ হাজার ৫১৯ টাকা);

*দেবে আবাসনব্যবস্থা  ও খেলাধুলার সুযোগ-সুবিধা;

*স্বাস্থ্যবীমা প্রদান করবে;

*সায়েন্সস পো বিশ্ববিদ্যালয়ে পড়তে ফরাসি ভাষা শেখার দরকার হয় না;

আবেদনের যোগ্যতা—

*নন-ইরোপীয়ান দেশের নাগরিক হতে হবে;

*ইউরোপীয়ান নাগরিকত্বসহ দ্বৈত নাগরিকত্ব থাকলেও আবেদনের সুযোগ নেই;

*শিক্ষার্থীদের অবশ্যই প্রথমবার আবেদনকারী হতে হবে;

*স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে;

*স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

আরও পড়ুন: স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড 

দরকারি কাগজপত্র—

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত;

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র;

*পাসপোর্টের কপি;

*একাডেমিক রেফারেন্স (১টি); 

*আয়ের প্রমাণপত্র (পারিবারিক অবস্থান ব্যাখ্যা করতে); 

আবেদন যেভাব—

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করে বিস্তারিত জেনে আবেদন করুন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৪।

স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ইব্রাহিম কার্ডিয়াকে, আবেদন ৩১ …
  • ২২ আগস্ট ২০২৬
দেশে ছাগলে নতুন প্রজাতির রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া শনাক্ত
  • ২২ আগস্ট ২০২৬
মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতে দুই প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্…
  • ২২ আগস্ট ২০২৬
সরকারের ১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাব…
  • ২২ আগস্ট ২০২৬
সন্তানের ডায়াপারে রাখা হয় ইয়াবা, নারীসহ আটক ২
  • ২২ আগস্ট ২০২৬
হংকংয়ে সরকারিভাবে বাংলাদেশ থেকে ১৪৪ কর্মী নিয়োগে বড় বিজ্ঞপ্…
  • ২২ আগস্ট ২০২৬