স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড 

২৬ অক্টোবর ২০২৪, ০৬:১৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে রয়েল থাই স্কলারশিপ-২০২৫ দেবে থাইল্যান্ড সরকার

স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে রয়েল থাই স্কলারশিপ-২০২৫ দেবে থাইল্যান্ড সরকার © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড সরকার। থাইল্যান্ডের এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই স্কলারশিপ-২০২৫-এর আওতায় এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৫।

রয়েল থাই স্কলারশিপের আওতায় পড়ালেখার সম্পূর্ণ খরচ থাইল্যান্ডর সরকার বহন করবে। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়।

এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (এআইটি) ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত। এটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রচারের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন এবং টেকসই উন্নয়ন সাধনে কাজ করে।

                             এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি)

সুযোগ-সুবিধা 

*সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ;

*আবাসন সুবিধা প্রদান করবে;

*জীবনযাত্রার খরচ প্রদান করবে;

*রেজিস্ট্রেশন ফি প্রদান করবে;

আরও পড়ুন: নিউজিল্যান্ডের মানাকি স্কলারশিপ পেলেন মাভাবিপ্রবির আসমা, কারা পান এ বৃত্তি

আবেদনের যোগ্যতা

*স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। একাডেমিক সিজিপিএ ৩.৫ থেকে ৪ থাকতে হবে;

*পিএইচডির জন্য অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একাডেমিক সিজিপিএ স্নাতক এবং স্নাতকোত্তরে ৩.৫ থেকে ৪ থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আইএলটিএসে ব্যান্ডস্কোর ন্যূনতম ৬ থাকতে হবে;

দরকারি কাগজপত্র

*আবেদনকারীর সিভি;

*আবেদনকারীর পাসপোর্ট;

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র ও মার্কশীট;

*দুইটি রেফারেন্স লেটার;

*ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ;

*রিসার্চ প্রপোজাল;

আবেদন যেভাবে

আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দরকারি শর্তাবলি মেনে সরাসরি আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদন বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।  

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫।

প্রধানমন্ত্রীর ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে সিদ্ধান্ত…
  • ১৫ মার্চ ২০২৬
প্রত্যাশিত চাঁদা না পেয়ে হাতুরিপেটা, ফের আটক উপজেলা ছাত্রদল…
  • ১৫ মার্চ ২০২৬
একুশে বইমেলা উপলক্ষে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন
  • ১৫ মার্চ ২০২৬
নিজেদের আদর্শিক ক্যাচাল দূরে রেখে বাংলাদেশ প্রশ্নে আমাদের এ…
  • ১৫ মার্চ ২০২৬
এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ
  • ১৪ মার্চ ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন নিয়ে বড় সুখ…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081