স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করুন নিউজিল্যান্ডে 

১৮ অক্টোবর ২০২২, ০৮:৪৯ AM
অকল্যান্ড ইউনিভার্সিটি

অকল্যান্ড ইউনিভার্সিটি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতক এবং স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি । “অকল্যান্ড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সিলেন্স স্কলারশিপ”-এর আওতায় নির্বাচিত ৫০ জন শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২১ নভেম্বর, ২০২২।

অকল্যান্ড বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় । প্রতিষ্ঠানটি ১৮৮৩ সালে নিউজিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি কনস্টিটিউয়েন্ট কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল । এটি নিউজিল্যান্ডের বৃহত্তম, সবচেয়ে ব্যাপক এবং সর্বোচ্চ র্য্যাংঙ্কযুক্ত বিশ্ববিদ্যালয় এবং ধারাবাহিকভাবে বিশ্বের শীর্ষ ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে। 

সুযোগ-সুবিধাঃ 
স্নাতক এবং স্নাতকোত্তর অধ্যয়নের জন্য ১০,০০০ ডলার পর্যন্ত ( বাংলাদেশী টাকায় প্রায় ১০ লক্ষ টাকা)  প্রদান করা হবে। 

আরও পড়ুন: সিইইউ স্কলারশিপ নিয়ে পড়ুন হাঙ্গেরিতে

যোগ্যতাসমূহঃ 
• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে ।
•  স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
• স্নাতকের জন্য মাধ্যমিক বা পোস্ট-সেকেন্ডারি পাশ হতে হবে। 
• ইংরেজি ভাষার দক্ষ হতে হবে । 
• একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে। 

আবেদন প্রক্রিয়াঃ 
আবেদন করতে ক্লিক করুন https://iam.auckland.ac.nz/profile/SAML2/Redirect/SSO?execution=e1s1  এবং অকল্যান্ড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সিলেন্স স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.auckland.ac.nz/en/study/scholarships-and-awards/find-a-scholarship/university-of-auckland-international-student-excellence-scholarship-844-all.html  

অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল এবং অনুষদঃ 
• কলা অনুষদ। 
• সৃজনশীল কলা ও শিল্প অনুষদ।
• শিক্ষা ও সমাজকর্ম অনুষদ।
• প্রকৌশল অনুষদ।
• চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ। 
• বিজ্ঞান অনুষদ। 
• অকল্যান্ড ল স্কুল। 
• গ্রাফটনে মেডিকেল স্কুল ভবনের অংশ। 
• ব্যবসা স্কুল।

সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence