ভর্তি নিয়ে গুচ্ছের সভা আগামী সপ্তাহে

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪২ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন থেকে শুরু করে সামগ্রিক বিষয় ঠিক করতে বৈঠকে বসতে যাচ্ছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। নির্দিষ্ট দিন-তারিখ ঠিক না হলেও আগামী সপ্তাহে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একাধিক সদস্যের সাথে কথা বলে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার রূপরেখা, আবেদন প্রক্রিয়া, আবেদন ফি, সাবজেক্ট চয়েস এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ভর্তির যোগ্যতা নির্ধারণে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সকল উপাচার্যের মতামতের ভিত্তিতে একটি চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। পরবর্তীতে বিজ্ঞপ্তি আকারে সেটি প্রকাশ করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে গুচ্ছের এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তির যাবতীয় বিষয় ঠিক করতে আগামী সপ্তাহে আমাদের একটি বৈঠক হওয়ার কতা রয়েছে। তবে বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি।

এদিকে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে একটি আবেদনের মাধ্যমে সবগুলো বিশ্ববিদ্যালয় পছন্দক্রম দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা। এক্ষেত্রে নিজ ইউনিটের জন্য কেবলমাত্র ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। যদিও ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পৃথক পৃথক আবেদন করতে হয়েছিল।

আরও পড়ুন: প্রক্সি দিয়ে চান্স, ভাইভায় উতরে গেলেও ভর্তি হতে এসে ধরা ১০ম মিনহাজুল

জানা গেছে, ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে আবেদন করতে হয়েছিল। এতে শিক্ষার্থীদের আর্থিক ক্ষতির পাশাপাশি ভোগান্তিতে পড়তে হয়েছে। শিক্ষার্থীদের কষ্ট লাঘবে এবার কেবলমাত্র একটি আবেদনের মাধ্যমে সবগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন সম্পন্ন হবে।

ওই সূত্র আরও জানায়, এবার কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা একবারই আবেদন করবে। আবেদনের সময় বিশ্ববিদ্যালয়গুলোর পছন্দক্রম ঠিক করে দিতে হবে। পরবর্তীতে প্রাপ্ত নম্বর অনুযায়ী সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় নির্ধারণ করা হবে। এই প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে করা হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘একজন ভর্তিচ্ছুকে ভর্তি পরীক্ষার আবেদনের মতো অনলাইনে পাঁচশ টাকা দিয়ে আবেদন করতে হবে। আবেদনের সময় বিশ্ববিদ্যালয় পছন্দক্রম এবং সাজেক্ট চয়েজ ঠিক করে দিতে হবে। প্রাথমিকভাবে আমাদের এভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই আমরা এ বিষয়ে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

এদিকে ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার জন্য মোট এক হাজার ১৬৩ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে এ ইউনিটে ৬৮৬ জন, বি ইউনিটে ২৪৫ জন এবং সি ইউনিটে ২৩২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এর আগে, ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকের বদলির সুপারিশ নিয়ে যা বললেন…
  • ০৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
close