জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা প্রকাশ আজ

২৮ আগস্ট ২০২২, ০৭:১২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা আগামীকাল প্রকাশিত হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা আগামীকাল প্রকাশিত হবে © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা আজ সোমবার (২৯ আগস্ট) প্রকাশিত হবে। বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হবে। ভর্তিচ্ছুরা তাদের আইডি লগইন করে ফলাফল দেখতে পারবেন। এছাড়া ক্ষুদেবার্তার মাধ্যমেও এ ফল পাওয়া যাবে।

গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মেধাতালিকা প্রকাশের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তিচ্ছুদের ফলাফল পেতে SMS (nu<space>athn<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে। এ ছাড়া রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটেও (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

১ম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ০৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

এছাড়া ১ম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোন সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: এক নজরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন প্রক্রিয়া

১ম রিলিজ স্লিপে মেধাতালিকার ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে

Screenshot (309) 

গত ১৭ মে চলতি বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর ২২ মে থেকে ৯ জুন পর্যন্ত চলে অনলাইন আবেদন প্রক্রিয়া। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রায় ৫ লাখ ১৪ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে, মানবিকে সবচেয়ে বেশি ও ব্যবসায় শিক্ষায় সবচেয়ে কম আবেদন পড়েছে।

স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence