ইবির ‘ডি’ ইউনিটে পাসের হার ৮৯ শতাংশ, ফল দেখুন এখানে

২৮ আগস্ট ২০২২, ১১:৫০ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ডি ইউনিটের (ধর্মতত্ত্ব) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সব শর্ত মেনে কৃতকার্য হয়েছেন  এক হাজার ৬৮৭ জন। 

শনিবার (২৭ আগস্ট) রাতে এ ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ শেষে ডি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. এইচ এ এন এম এরশাদ উল্লাহ এ তথ্য জানিয়েছেন। 

ডি ইউনিটের প্রথম মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন

তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এদের মধ্যে সব শর্ত মেনে কৃতকার্য হয়েছেন ১৬৮৭ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৮৯ শতাংশ।

ডি ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন

এর আগে শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চারটি বিভাগে ৩২০ টি আসনের বিপরীতে ২ হাজার ২৬ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিলেন।

ডি ইউনিটের তৃতীয় মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন

পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬