প্রকৌশল গুচ্ছের ভর্তি শুরু ২০ আগস্ট, ফি ১৮৫০০ টাকা

১১ আগস্ট ২০২২, ০৫:২২ PM
প্রকৌশল গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু ২০ আগস্ট

প্রকৌশল গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু ২০ আগস্ট © ফাইল ছবি

দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে। এদিন থেকে ভর্তিচ্ছুরা প্রকৌশল গুচ্ছের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয় ও বিভাগের পছন্দক্রম দিতে পারবেন। এবারে তিনটি বিশ্ববিদ্যারয়ের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৫শ টাকা।

বিশ্ববিদ্যালয়ের ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাস্থান প্রাপ্ত সকল প্রার্থীকে আগামী ২০ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে https://admissionckruet.ac.bd/ লিংকে প্রবেশ করে Online Choice Form এর প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ও বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে।

ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ৩৯টি পছন্দসহ একটি পছন্দক্রম এবং স্থাপত্য বিভাগের জন্য ৩টি পছন্দসহ আলাদা একটি পছন্দক্রম পূরণ করতে হবে। Online Choice Form-এ প্রদানকৃত তথ্য ও পছন্দক্রম ২৭ আগস্ট (শনিবার) দুপুর ১২টার পর্যন্ত প্রার্থীরা পরিবর্তন করতে পারবে। এরপর আর কোন তথ্য বা পছন্দক্রম পরিবর্তন করা যাবে না। পূরণকৃত ফরমের এক কপি (প্রিন্টেড) ভর্তির সময় নিয়ে আসতে হবে।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছের ফল প্রকাশ

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশি হয়েছে। ভর্তিচ্ছুরা প্রকৌশল গুচ্ছের ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd/) লগ-ইন করে  ফলাফল দেখতে পারছেন।

ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি কার্যক্রম চুয়েট, কুয়েট ও রুয়েট কেন্দ্র সমূহে একযোগে অনুষ্ঠিত হবে। প্রার্থী যে কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ওই কেন্দ্রেই উপস্থিত হয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081