গুচ্ছের ‘ক’ ইউনিটের ফল পুনর্নিরীক্ষার সুযোগ থাকছে

০৪ আগস্ট ২০২২, ০৫:৪৭ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফল নিয়ে যারা অসন্তুষ্ট তারা ফল পুনর্নিরীক্ষার সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০ আগস্ট গুচ্ছের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। নির্ধারিত ফি জমা দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা নির্ভুলভাবে ফল তৈরি করেছি। এরপরও যদি কারো ফল নিয়ে অসন্তোষ থাকে তাহলে তিনি ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে। দুই হাজার টাকা পরিশোধের মাধ্যমে আবেদন করতে হবে। ফল পুনর্নিরীক্ষার পরও যদি তিনি অসন্তুষ্ট থাকেন তাহলে আমরা তার ওএমআর শিট তাকে দেকিয়ে দেব।

আরও পড়ুন: ‘কোডিং’ সমস্যার কারণে দেখা যাচ্ছে না বাংলা বিষয়ের নম্বর

এর আগে বৃহস্পতিবার বিকাল ৪টার পর ফলাফল প্রকাশিত হয়। ভর্তিচ্ছুরা ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করে ফল দেখতে পারছেন।

প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, ‘ক’ ইউনিটে ৮৭ দশমিক ৫০ পেয়ে প্রথম হয়েছেন দুইজন। একজনের নাম সুমাইয়া রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। যৌথভাবে প্রথম হওয়া আরেক শিক্ষার্থীর নাম সুমাইয়া বিনতে মাসুদ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিয়েছেন।

প্রাপ্ত ফলাফলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর ক ইউনিউনিটে ৮০ নম্বরের উপরে পেয়েছেন ৫০ জন, ৭০ এর ওপর এক হাজার ৬২১ জন, ৬০ এর ওপর পেয়েছেন ১০ হাজার ৩৪৬ জন, ৫০ এর ওপর ২৯ হাজার ২২২, ৪০ এর ওপর ৫৪ হাজার ৯৭৩, ৩০ এর ওপর পেয়েছেন ৮৫ হাজার ৫৮২ জন। আর ফেল করেছেন ৬৬ হাজার ৭১১ জন।

প্রসঙ্গত, গত শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটের পরীক্ষায় রাজধানীর ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৪ হাজারের বেশি।

শিশু সন্তানকে স্টেশনে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
  • ০১ আগস্ট ২০২৬
১৪ বড় চাকরির পরীক্ষায় ফেলের পর হলেন ম্যাজিস্ট্রেট, জানুন আস…
  • ০১ আগস্ট ২০২৬
ফিফার সভাপতি হওয়ার দৌড়ে খেলাইফি-আর্সেন ওয়েঙ্গারসহ ৫ প্রার্থী
  • ০১ আগস্ট ২০২৬
চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা, আটক ২
  • ০১ আগস্ট ২০২৬
ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত শর্তাবলীতে রাজি আর্সেনাল
  • ০১ আগস্ট ২০২৬
চলতি মাসে সরকারি চাকরিজীবীদের দুদফা ৮ দিন ছুটির সুযোগ
  • ০১ আগস্ট ২০২৬