রাবির ‘এ’ ইউনিটের ফল কিছুক্ষণের মধ্যে

০২ আগস্ট ২০২২, ০৮:৪৫ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ। এক ঘণ্টার মধ্যে ফল প্রকাশিত হবে।

মঙ্গলবার (২ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাবির বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটে গড় পাশের হার ৪০ দশমিক ৯৩ শতাংশ। মঙ্গলবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

জানা গেছে, বি ইউনিটে ৪০ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে গ্রুপ-১ এ পাশের হার ৪৯ দশমিক ৯৫ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮৫ দশমিক ৭০। গ্রুপ-২ এ পাশের হার ৩৫ দশমিক ৯৮ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ১০। গ্রুপ-৩ এ পাশের হার ৩৬ দশমিক ৮৫ ও সর্বোচ্চ নম্বর ৭৪ দশমিক ১০। 

এসময় উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে এবং বি ইউনিটের প্রধান সমন্বয়কারী বাণিজ্য বিভাগের অধিকর্তা অধ্যাপক ফরিদুল ইসলামসহ ইউনিটভুক্ত অনুষদসমূহের অধিকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ফল প্রকাশকালে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যেমন চ্যালেঞ্জ, তেমনি সুক্ষ্মভাবে যাচাই-বাছাই শেষে সঠিক ফল প্রকাশ করাও আরেকটি চ্যালেঞ্জ। তবে সংশ্লিষ্ট সকলে দিনরাত পরিশ্রম করে সুষ্ঠুভাবে ফল প্রকাশে সচেষ্ট হয়েছেন, তাই সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এমনকি ফলাফলে মেধার সর্বোচ্চ মূল্যায়ন হয়েছে বলেও  উপাচার্য বলেন। 

২০২১-২২ শিক্ষাবর্ষে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৭ জুলাই। এ পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। গড় উপস্থিতর হার ছিল ৮৭ দশমিক ২২ শতাংশ। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল www.admission.ru.ac.bd- থেকে দেখা যাবে।

সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী?
  • ০১ আগস্ট ২০২৬
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা
  • ০১ আগস্ট ২০২৬
যশোর-খুলনা মহাসড়ক: ৯ বছরে সাড়ে ৫০০ কোটি ব্যয়, তবু ভোগান্তি
  • ০১ আগস্ট ২০২৬
প্রাথমিকে মার্শাল আর্ট বাধ্যতামূলক হচ্ছে
  • ০১ আগস্ট ২০২৬
লিভারের তিন ‘নীরব ঘাতক’, যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ
  • ০১ আগস্ট ২০২৬
আজ থেকে সব ম্যাক ডিভাইসে বন্ধ হচ্ছে মাইক্রোসফটের জনপ্রিয় অ্…
  • ০১ আগস্ট ২০২৬