ঢাবির ‘চ’ ইউনিটে প্রথম ফারিয়া

২১ জুলাই ২০২২, ১১:০৫ AM
ফারিয়া

ফারিয়া © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথমবর্ষ বিএফএ (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটে ১৩০ আসনের বিপরীতে পাস করেছেন ২৪১ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করেন।

ঢাবির ‘চ’ ইউনিটে সম্মিলিত মেধাতালিকায় প্রথম হয়েছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ-এর শিক্ষার্থী ফারিয়া নওশীন আহমেদ আপন। তিনি ঢাবির কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ফারিয়া ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশে ২৫ দশমিক ৫ নম্বর এবং লিখিত (অঙ্কন) অংশ ৫৫ নম্বর পেয়েছেন। এছাড়া তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ’র নম্বর মিলিয়ে ১০০ দশমিক ৫ নম্বর পেয়েছেন।

জুলাইয়ের গ্রাফিতি পতিত সরকারের দুঃশাসনের স্মৃতিচিহ্ন বহন কর…
  • ০১ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে ভিসা পেতে ২০ হাজার ডলার পর্যন্ত জামানত, বাংলা…
  • ০১ আগস্ট ২০২৬
যশোরে সবজি উৎপাদনে বিপ্লব ঘটাচ্ছে মালচিং প্রযুক্তি
  • ০১ আগস্ট ২০২৬
দুই মেট্রোরেল স্টেশনে বোমাতঙ্ক, যা বলছে ডিএমপি
  • ০১ আগস্ট ২০২৬
দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, বস্তা তল্লাশি করে যা মিলল
  • ০১ আগস্ট ২০২৬
আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন
  • ০১ আগস্ট ২০২৬