ভর্তি পরীক্ষায় কত মার্কস পেয়েছেন বেলায়েত?

০৫ জুলাই ২০২২, ০২:৩৬ PM
বেলায়েত শেখ

বেলায়েত শেখ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে সামসাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। এজন্য ভীষণ মন খারাপ তার।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করেন।

বেলায়েত শেখের ফল বিশ্লেষণে দেখা গেছে, তিনি ভর্তি পরীক্ষায় জিপিএসহ ২৬ দশমিক ০২ পেয়েছেন। এর মধ্যে এমসিকিউ অংশে ৮ পেয়েছেন। এর মধ্যে বাংলায় ২, ইংরেজিতে ২.৭৫ এবং সাধারণ জ্ঞান অংশে পেয়েছেন ৩.২৫। লিখিত অংশে কোনো নম্বর পাননি তিনি।

ফলাফল নিয়ে বেলায়েত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেক স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। আমার স্বপ্ন অধরাই থেকে গেল। স্বপ্নভঙ্গের কষ্ট তো আমাকে পোড়াবেই।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা ভালোই দিয়েছিলাম। তবে এত কম নম্বর পাবো তা ভাবিনি। আশা করেছিলাম পাস করবো। তবে সেটাও হলো না। অনেক খারাপ লাগছে। আমার ভাগ্যটাই ভালো না।

প্রসঙ্গত, গত ১১ জুন বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য নির্ধারিত এই ইউনিটে মোট আসন রয়েছে ১৩৩৬টি। এর বিপরীতে ৭৮ হাজার ২৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বিদ্যালয়ে প্রেম নিবেদনকে কেন্দ্র করে থানায় ৩ কিশোর, বহিষ্কা…
  • ১৭ জুন ২০২৬
তিনমাস মেয়াদী কমিটি দিয়ে ৬ বছর পার, শিক্ষক-ব্যবসায়ীসহ ছাত্র…
  • ১৭ জুন ২০২৬
‘আমরাই সবচেয়ে জনপ্রিয় জুটি’
  • ১৭ জুন ২০২৬
ক্যাশিয়ার-সেলসম্যান নিয়োগ দেবে মীনা বাজার, পদ ১৭, আবেদন অভি…
  • ১৭ জুন ২০২৬
আমাজনকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম কোম্পানি স্পেসএক্স 
  • ১৭ জুন ২০২৬
বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা 
  • ১৭ জুন ২০২৬
×