তিনজনেই সমান নম্বর, তবুও প্রথম আসীর

০৪ জুলাই ২০২২, ০১:০৫ PM
১ম, ২য়, ৩য় (বাম থেকে)

১ম, ২য়, ৩য় (বাম থেকে) © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে শীর্ষ তিনজনই একই নম্বর পেয়েছেন। পরে একটি প্রক্রিয়ায় তাদের মধ্যে ক্রম নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত ফলে প্রথম হয়েছেন নটরডেম কলেজের আসীর আনজুম খান। ভর্তি পরীক্ষা ৯৫ সহ মোট ১১৫ নম্বর পেয়ে এই স্থান অর্জন করেন তিনি। এদিকে ২য় ও ৩য় হয়েছেন খালিদ হাসান তুহিন ও জারিফা তাবাসসুম। ভর্তি পরীক্ষায় তারা সকলেই একই নম্বর পান এবং তাদের পূর্বের ফলও একই ছিল তাই একটি প্রক্রিয়ায় তাদের মধ্যে ক্রম নির্ধারণ করা হয়।

এ ব্যাপারে ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার জানান, তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীব বিজ্ঞানের নাম্বারের ভিত্তিতে মেধাতালিকা করা হয়েছে। পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিতে ও জীব বিজ্ঞানে কোন ভর্তিচ্ছু কত নম্বর বেশি পেয়েছেন। সেভাবেই তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্রম নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত ফল থেকে জানা গেছে, আসীর আনজুম এমসিকিউতে পদার্থ বিজ্ঞানে ১৩.৭৫, রসায়নে ১৫, গণিতে ১৫, জীব বিজ্ঞানে ১৩.৭৫ নম্বর পেয়েছেন। এছাড়া লিখিত অংশে পদার্থ বিজ্ঞানে ১০, রসায়নে ৯, গণিতে ১০, জীব বিজ্ঞানে ৮.৫ নম্বর মিলিয়ে মোট ৯৫ নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএ’র নম্বর মিলিয়ে মোট ১১৫ পেয়েছেন। 

অন্যদিকে ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ২য় স্থান অর্জনকারী খালিদ হাসান তুহিন পদার্থ বিজ্ঞানে ১৩.৭৫, রসায়নে ১৫, গণিতে ১৫, জীব বিজ্ঞানে ১৩.৭৫ নম্বর পেয়েছেন। এছাড়া লিখিত অংশে পদার্থ বিজ্ঞানে ১০, রসায়নে ৯.৫, গণিতে ৯, জীব বিজ্ঞানে ৯ নম্বর মিলিয়ে মোট ৯৫ নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএ’র নম্বর মিলিয়ে মোট ১১৫ পেয়েছেন।

এছাড়া তৃতীয় স্থান অধিকারী জারিফা তাবাসসুমও ভর্তি পরীক্ষায় সব মিলিয়ে ১১৫ নম্বর পেয়েছেন। ভর্তি পরীক্ষায় তিনি পদার্থ বিজ্ঞানে ১২.৭৫, রসায়নে ১৫, গণিতে ১৪, জীব বিজ্ঞানে ১৩.৭৫ নম্বর পেয়েছেন। এছাড়া লিখিত অংশে পদার্থ বিজ্ঞানে ১০, রসায়নে ১০, গণিতে ৯.৫, জীব বিজ্ঞানে ১০ নম্বর।

কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা…
  • ১৭ জুন ২০২৬
রোহিঙ্গা প্রতবাসন‌ মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর নির্ভর…
  • ১৭ জুন ২০২৬
মাছ আমদানিতে শুল্কের কড়াকড়ি, বেনাপোল বন্দরে কমেছে ট্রাকের স…
  • ১৭ জুন ২০২৬
মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল?
  • ১৭ জুন ২০২৬
আন্তর্জাতিক জার্নাল র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বাকৃবির ‘জাভার’, এ…
  • ১৭ জুন ২০২৬
যুক্ত আরও এক মডেল, এবার ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে প…
  • ১৭ জুন ২০২৬
×