মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল?

১৭ জুন ২০২৬, ০৬:৪৭ PM , আপডেট: ১৭ জুন ২০২৬, ০৭:১৬ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

আরও একবার লিওনেল মেসি জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অতিমানবীয় হ্যাটট্রিকে রেকর্ডের বন্যা বইয়ে দেন ফুটবলের এই জাদুকর। তবে আলজেরিয়ার বিপক্ষে একটি ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন মেসি। যদিও আর্জেন্টাইন সুপারস্টারের ক্যারিয়ারজুড়েই সমালোচকদের অভিযোগ ছিল, রেফারিদের কাছ থেকে নাকি ‘বিশেষ সুবিধা’ পান মেসি। 

এবার আলজেরিয়ার বিপক্ষে বিশ্বমঞ্চের ম্যাচেও সেই বিতর্কই আরেকবার চাউর হলো। মূলত মেসির প্রথম ও দ্বিতীয় গোলের মাঝের সময়ে আলজেরিয়া অধিনায়ক আইসা মান্দির ওপর একটি ট্যাকল নিয়েই এই প্রশ্ন উঠছে। ম্যাচের ৩১ মিনিটে বল নিয়ন্ত্রণে থাকা মান্দির ডান পায়ের কাফ ও অ্যাকিলিস টেনডনে স্টাড উঁচিয়ে আঘাত করেন মেসি। তবে সঙ্গে সঙ্গে ফাউলের বাঁশি বাজালেও মেসিকে কোনো ধরনের কার্ড দেখাননি রেফারি সিমন মার্সিনিয়াক।

ঘটনার রিপ্লে বিশ্লেষণে দেখা যায়, মেসির বুটের স্টাড মান্দির ডান পায়ের কাফ মাসল ও আখিলিস টেন্ডনের মাঝামাঝি অংশে আঘাত করেছিল। ফুটবলের নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের জন্য ঝুঁকিপূর্ণ বা স্টাড উঁচু করে করা ট্যাকলের ক্ষেত্রে সাধারণত হলুদ কার্ড দেখানো হয়। অনেক ক্ষেত্রে আঘাতের মাত্রা ও পরিস্থিতি বিবেচনায় সরাসরি লাল কার্ডও দেওয়া হতে পারে।

রেফারির এই সিদ্ধান্তের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। মুহূর্তের মধ্যে ঘটনাটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। অনেক সমর্থকের দাবি, একই ধরনের ফাউল অন্য কোনো খেলোয়াড় করলে অন্তত হলুদ কার্ড দেখানো হতো। কেউ কেউ অভিযোগ তুলেছেন, মেসির তারকা মর্যাদার কারণেই রেফারি কঠোর সিদ্ধান্ত নেননি।

আরও পড়ুন: কৌশল বদল করে এবার একাদশে বড় পরিবর্তন আনছে ব্রাজিল 

কেউ কেউ বলছেন, এ ঘটনায় মেসিকে লাল কার্ড দেখানো দরকার ছিল। তবে বিপরীত মতও রয়েছে। অনেকের মতে, ঘটনাটি কার্ড দেখানোর মতো গুরুতর ছিল না এবং রেফারি মাঠের পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন।

এ নিয়ে ভেনেজুয়েলার আলেহান্দ্রো মরেনো ইএসপিএনে বলেছেন, মেসিকে লাল কার্ড দেওয়া উচিত ছিল। তার দাবি, ‘এটা লাল কার্ড ছিল। মেসিকে অবশ্যই কার্ড দেওয়া উচিত ছিল। আর এটা নিয়ে প্রশ্ন উঠবে।’

মরেনোর ভাষ্যমতে, ‘আপনি যদি ঘটনাটি সরাসরি দেখেন, তবে সঙ্গে সঙ্গেই এটিকে ফাউল মনে হবে। এরপর যখন রিপ্লে দেখলেও মনে হবে, এটি নিশ্চিত ফাউল। এটাকে ভিএআর দিয়ে পুনরায় দেখার মতো ঘটনা ছিল। সাইমন মার্চিনিয়াককে কেন রিপ্লে দেখার জন্য মনিটরের কাছে ডাকা হলো না? মেসির এটি লাল কার্ড পাওয়া উচিত ছিল। আমি মেসিকে যতই ভালোবাসি না কেন, সত্যি বলতে, ওটা খুব মারাত্মক এবং বাজে একটি ট্যাকল ছিল। আপনি যখন পেছন থেকে কারও হাঁটুর নিচ থেকে শুরু করে গোড়ালি পর্যন্ত কাফের ওপর ওভাবে বুট চালিয়ে দেবেন, তখন আপনাকে অবশ্যই মাঠ থেকে বের করে দেওয়া উচিত।’

একই অনুষ্ঠানে ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার নেদুম ওনুওহা বলেছেন, ‘আমার মতে, ওটি সম্ভবত একটি লাল কার্ড হওয়া উচিত ছিল। যখন আলজেরিয়ার খেলোয়াড়টি মাঠে পড়ে গেলেন, তখন স্পষ্ট দেখা যাচ্ছিল মেসি বেশ চিন্তিত। তিনি নিজেই বুঝতে পেরেছিলেন যে তিনি এমন কিছু করে ফেলেছেন যা তাঁকে বিপদে ফেলতে পারত।’

নেদুম ওনুওহা আরও বলেছেন, ‘আমি ধরে নিচ্ছি রেফারি ঘটনাটি খেয়াল করেননি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ঘটনাটি পুনরায় দেখে যখন বললেন, “না, সব ঠিক আছে, সেখানে তেমন কিছুই হয়নি”... ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, ওই ফাউলটি লাল কার্ড পাওয়ার মতোই ছিল।’

ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামী-ছেলেসহ গ্রেপ্তা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরেক নতুন রেকর্ড মেসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাউস্টের এআইএস বিভাগে নবীন বরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9