একই নম্বর পেয়েও ঢাবি ‘ক’ ইউনিটে ৩য় হলেন ক্যাডেটের জারিফা

০৪ জুলাই ২০২২, ১২:৫৪ PM
জারিফা তাবাস্সুম

জারিফা তাবাস্সুম © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ১০ দশমিক ২৯ শতাংশ। পাস করেছেন ১১ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী।

ঢাবি ‘ক’ ইউনিটে তৃতীয় হয়েছেন জয়পুরহাট গার্সল ক্যাডেট কলেজের জারিফা তাবাস্সুম। তিনিও ভর্তি পরীক্ষায় ৯৫ ও সর্বমোট ১১৫ নম্বর পেয়েছেন। তিনি এমসিকিউতে পদার্থ  বিজ্ঞানে পেয়েছেন ১২.৭৫, রসায়নে ১৫, গণিতে ১৪, জীব বিজ্ঞানে ১৩.৭৫ পেয়েছেন। তার রোল নম্বর ২৬০৮৭২০। এবারে ভর্তি পরীক্ষায় মেধাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় একই নম্বর পেয়েছেন।

সোমবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ‘ক’ ইউনিটের ফল ঘোষণা করেন।

১ হাজার ৭৮১টি আসনের জন্য এবার ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ১০ হাজার ৩৭৪ জন।

এছাড়া আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU>Space> KA> Space> Roll Number টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি মেসেজে ফল জানতে পারবেন।

গত ১০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইন্সটিটিউট, পুষ্টি ও খাদ্য-বিজ্ঞান ইন্সটিটিউট, তথ্য প্রযুক্তি ইন্সটিটিউট, ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধীনে ৩৩টি বিভাগ রয়েছে।

ট্যাগ: ঢাবি
কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা…
  • ১৭ জুন ২০২৬
রোহিঙ্গা প্রতবাসন‌ মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর নির্ভর…
  • ১৭ জুন ২০২৬
মাছ আমদানিতে শুল্কের কড়াকড়ি, বেনাপোল বন্দরে কমেছে ট্রাকের স…
  • ১৭ জুন ২০২৬
মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল?
  • ১৭ জুন ২০২৬
আন্তর্জাতিক জার্নাল র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বাকৃবির ‘জাভার’, এ…
  • ১৭ জুন ২০২৬
যুক্ত আরও এক মডেল, এবার ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে প…
  • ১৭ জুন ২০২৬
×