ঢাবির ‘গ’ ইউনিটের ফল কাল

০২ জুলাই ২০২২, ১২:৩৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'গ' ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রবিবার (০৩ জুলাই) প্রকাশিত হবে। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

শনিবার ( ২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফল প্রকাশ অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শাবিপ্রবি ভিসি

ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য নির্ধারিত এই ইউনিটে মোট আসন রয়েছে ৯৩০টি। এর বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিয়েছিল।

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬