বুয়েটে চান্স পেল আবরার ফাহাদের ছোট ভাই ফাইয়াজ

৩০ জুন ২০২২, ১০:০০ PM
আবরার ফাহাদ ও আবরার ফাইয়াজ

আবরার ফাহাদ ও আবরার ফাইয়াজ © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে বুয়েটের হলে নির্মমভাবে হত্যা শিকার হওয়া আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। প্রকাশিত রেজাল্টে আবরার ফাইয়াজ ৪৫০ তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৯টার পর বুয়েটের ওয়েবসাইটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয় হয়।

বুয়েটে চান্স পাওয়ার বিষয়ে আবরার ফাইয়াজ বলেন, বুয়েটে চান্স পেয়ে অনেক ভালো লাগছে। আমার ইচ্ছা আছে ভর্তি হওয়ার। তবে পরিবারের সাথে কথা বলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই। 
 
এদিকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন আসীর আনজুম খান। তিনি রাজধানীর নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
 

এর আগে গত ১৮ জুন বুয়েট ক্যাম্পাসে ৬ হাজার শিক্ষার্থীকে নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।  সকাল ও বিকেল দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ‘মডিউল-এ’ সকাল ১০টা-১২টা ও প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের জন্য ‘মডিউল-বি’ দুই শিফটে বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ সমূহের অধীনে ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ২৭৯টি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ১৭ হাজার ৩৪ জন।

 
ট্যাগ: বুয়েট
ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধে অংশ নিচ্ছে আরেকটি দেশ!
  • ৩০ মার্চ ২০২৬
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল মাছ
  • ৩০ মার্চ ২০২৬
বিদ্যালয় পরিদর্শনের বার্ষিক ক্যালেন্ডার আপলোড করার সময় বাড়…
  • ৩০ মার্চ ২০২৬
বিএসআরএম গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
হঠাৎ কর্মী ছাঁটাইয়ের পিছনে 'এআইকে' দুষছেন টেক সিইওরা, কিন্…
  • ৩০ মার্চ ২০২৬
কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence