জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা প্রকাশ সোমবার

১৫ জুন ২০২২, ০২:২৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির মেধাতালিকা আগামী সোমবার (২০ জুন) প্রকাশিত হবে। আর ২৭ জুনের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বুধবার (১৫ জুন) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল-এর ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরির কাজ শুরু করেছি। ৫ লাখের বেশি শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। তালিকা তৈরিতে তাই কিছুটা সময় লাগবে। আগামী ২০ জুন মেধাতালিকা প্রকাশ করা হবে। আর ২৭ জুনের মধ্যে তাদের ভর্তি শেষ করা হবে। এরপর জুলাইয়ের শুরুতে ক্লাস শুরু হবে।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে মেডিকেল ছাত্রীর মৃত্যু

জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানিবক ও ব্যবসায় শিক্ষা শাখার তিন ইউনিটে ৫ লাখ ১৪ হাজার ২৬২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞানে ১ লাখ ৭৪ হাজার ৫৯১ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১ লাখ ৬ হাজার ১৮৮ এবং মানবিকে ২ লাখ ৬০ হাজার ৪৮৫টি আবেদন পড়েছে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) ভর্তি আবেদন গত ২২ মে বিকাল ৪টা থেকে শুরু হয়েছে। আগামী ৯ জুন রাত ১২.০০টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।

ব্রাজিলের বিপক্ষে ড্র এর পর যা বললেন হাকিমি
  • ১৪ জুন ২০২৬
লাতিন পরাশক্তিদের শুরুতেই হোঁচট, আর্জেন্টিনা কি পারবে চাপ স…
  • ১৪ জুন ২০২৬
ব্রাজিলের পারফরম্যান্সে ক্ষুব্ধ আনচেলত্তি, এক শব্দে দিলেন ক…
  • ১৪ জুন ২০২৬
শট বেশি, আক্রমণ বেশি, দাপটও বেশি— জয়টাই শুধু পেল না মরক্কো
  • ১৪ জুন ২০২৬
শুরুতেই হোঁচট, ড্রয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের
  • ১৪ জুন ২০২৬
বিশ্বকাপে ইতিহাস গড়ল কাতার
  • ১৪ জুন ২০২৬
×