মেডিকেল ভর্তির মেরিট স্কোর ও পজিশনসহ দেখবেন যেভাবে

০৬ এপ্রিল ২০২২, ১১:৫৮ AM
ফল দেখবেন যেভাবে

ফল দেখবেন যেভাবে © সংগৃহীত

২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মেডিকেল ভর্তির মেরিট স্কোর ও পজিশনসহ এই ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাচ্ছে।

বুধবার (৬ এপ্রিল) সকাল থেকেই মেরিট স্কোর ও পজিশনসহ এই ফল পাওয়া যাচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষার ফল দেখতে এই লিংক ক্লিক করুন। এরপর Enter roll number here বক্সে আপনার রোল নাম্বার প্রদান করে রেজাল্ট বাটনে ক্লিক করুন।

এর আগে মঙ্গলবার (৫ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ফল ঘোষণা করেন। এবার পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

এদিকে এদিন এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশিত হলেও শুধুমাত্র পিডিএফ ফাইলের মাধ্যমে ফল দেখতে পাচ্ছিল মেডিকেল ভর্তিচ্ছুরা। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানান প্রতিক্রিয়া ছিল। তবে বুধবার থেকেই এই ফল পাওয়া যাচ্ছে।

এবার মেডিকেল ভর্তির ফলে জাতীয় মেধা তালিকায় প্রথম হয়েছেন সুমাইয়া মোসলেম মীম। তিনি খুলনা মেডিকেল কলেজে কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছিলেন। তিনি ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৯২.৫ নম্বর পেয়েছেন।

আরও পড়ুন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি আবেদন শুরু ১৮ মে

গত শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে গেছে। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০।

প্রসঙ্গত, গত বছর সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হন। মোট ৪৮ হাজার ৯৭৫ জন উত্তীর্ণ হয়েছিলেন। পাসের হার ছিল ৩৯ দশমিক ৮৬ শতাংশ।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল, অবশেষে মুখ খুললেন মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
চবির সিলেকশন বোর্ড পুনর্গঠন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দুই বছরে নওগাঁ বিশ্ববিদ্যালয়: শূন্য থেকে স্বপ্নের পথে
  • ০৭ অক্টোবর ২০২৬
প্যারা অ্যাথলেটদের সফলতায় সর্বোচ্চ সুবিধা দেবে সরকার: ক্রীড়…
  • ০৭ অক্টোবর ২০২৬
সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা, মানতে হবে যে…
  • ০৭ অক্টোবর ২০২৬