এইচএসসি’র পুনর্নিরীক্ষার ফল ১৩ থেকে ১৫ মার্চ

২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫১ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল আগামী ১৩ থেকে ১৫ মার্চের মধ্যে প্রকাশ করা হতে পারে। শিক্ষা বোর্ডগুলো থেকে পুনর্নিরীক্ষার কাজ শেষ হলে কেন্দ্রীয়ভাবে এই ফল প্রকাশ করা হবে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম।

তিনি বলেন, ফল পুনর্নিরীক্ষার কাজ চলমান রয়েছে। বোর্ডগুলো খাতা পুনর্নিরীক্ষা করে ফল আমাদের কাছে পাঠানোর পর কেন্দ্রীয়ভাবে এটি প্রকাশ করা হবে। আশা করছি ১৩ থেকে ১৫ মার্চের মধ্যে পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করতে পারব।

আরও পড়ুন: প্রেমে প্রত্যাখ্যান, মনের কষ্টে ৬৭ বছর গোসল করেননি বৃদ্ধ!

কতজন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন এমন প্রশ্নের জবাবে এস এম আমিরুল ইসলাম জানান, এই মুহূর্তে এই তথ্য আমার কাছে নেই।

এর আগে ১৪ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। ২০ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়।

আর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয় গত ১৩ ফেব্রুয়ারি। এতে পাশের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে এখনও ৪০ শতাংশ আসন খালি

করোনার কারণে নির্ধারিত সময়ের প্রায় আট মাস পর গত বছরের ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এরপর সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ১১টি শিক্ষা বোর্ডের প্রায় ১৪ লাখ শিক্ষার্থী।

ময়মনসিংহে নিখোঁজ শিশুর মরদেহ পুুকুর থেকে উদ্ধার
  • ১৭ জুন ২০২৬
কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা…
  • ১৭ জুন ২০২৬
রোহিঙ্গা প্রতবাসন‌ মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর নির্ভর…
  • ১৭ জুন ২০২৬
মাছ আমদানিতে শুল্কের কড়াকড়ি, বেনাপোল বন্দরে কমেছে ট্রাকের স…
  • ১৭ জুন ২০২৬
মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল?
  • ১৭ জুন ২০২৬
আন্তর্জাতিক জার্নাল র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বাকৃবির ‘জাভার’, এ…
  • ১৭ জুন ২০২৬
×