যে কলেজের সবাই পেয়েছেন ‘গোল্ডেন এ প্লাস’

৩১ ডিসেম্বর ২০২১, ১১:২৩ AM
পাবনা ক্যাডেট কলেজ

পাবনা ক্যাডেট কলেজ © সংগৃহীত ছবি

এবছর পাবনা ক্যাডেট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় সবাই গোল্ডেন এ প্লাস পেয়েছে। এবার কলেজ থেকে মোট ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই গোল্ডেন এ প্লাস পেয়েছে। শতভাগ শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস পাওয়ায় আনন্দে মেতেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পাবনা ক্যাডেট কলেজ অধ্যক্ষ আব্দুল কবীর এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও তাদের কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শুধু তাই নয়, ৫৫ জন শিক্ষার্থীর সবাই গোল্ডেন এ প্লাস পেয়েছে। এতে তারা খুবই আনন্দিত।

আরও পড়ুন: জিপিএ-ফাইভে এগিয়ে ঢাকা, পাসের হারে ময়মনসিংহ

‘গোল্ডেন এ প্লাস’ পেল এক কলেজের সবাইফলাফল প্রকাশের পর ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে।

এবার সকল বিভাগে পাসের হার ৯৪.০৮। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৯৩.৫৮। এবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

আরও পড়ুন: জেএসসি-জেডিসির প্রভাব এসএসসিতে, বুক ভেঙেছে অনেকের

মাদ্রাসা শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৯৩.২২ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯২ হাজার ৫৬৯ জন। জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ১৪ হাজার ৩১৩ জন।

আর কারিগরি শিক্ষাবোর্ডে ১ লাখ ৫৫ হাজার ৫১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৮৮.৪৯ শতাংশ। জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ৫ হাজার ১৮৭ জন।

আরও পড়ুন: এসএসসিতে কাঙ্ক্ষিত ফল না পেয়ে ৪ ছাত্রীর আত্মহত্যা

এবারের পরীক্ষায় মোট ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। আর মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন।

অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে আলোচনায় বসছে মন্ত্রণাল…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য, বিচারের আশায় কোর্টে ঘুরছেন ৭১ …
  • ১৩ নভেম্বর ২০২৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিতুমীর কলেজ শিক্ষার্থী ও রেস্টুরে…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950