জিপিএ-ফাইভে এগিয়ে ঢাকা, পাসের হারে ময়মনসিংহ

৩০ ডিসেম্বর ২০২১, ১২:৩১ PM
জিপিএ-ফাইভে এগিয়ে ঢাকা

জিপিএ-ফাইভে এগিয়ে ঢাকা © সংগৃহীত ছবি

এসএসসি ও সমমানের ফল প্রকাশ হয়েছে। এবার পাশের হার ৯৪.০৮। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৯৩.৫৮। এবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় চমক দেখিয়েছে ময়মনসিংহ শিক্ষাবোর্ড। পাসের হারে সবার ওপরে রয়েছে তারা। তবে জিপিএ ফাইভে শীর্ষে অবস্থান করছে ঢাকা শিক্ষা বোর্ড।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৯৩.৫৮

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সম মিলিয়ে পাসের হার ৯৩.৫৮ শতাংশ। গত বছর থেকে এবার সার্বিক পাসের হার বেড়েছে ১০.৭১ শতাংশ।

এবার পাসের হারে শীর্ষে আছে ময়মনসিংহ। এই বোর্ডে অংশ নেয়া ১ লাখ ৩০ হাজার ৮৬৩ পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৭.৫২ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১০ হাজার ৯২ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: মোট জিপিএ ১ লাখ ৮৩ হাজার, এগিয়ে মেয়েরা

পাসের হারে ময়মনসিংহের ঠিক পরেই রয়েছে সিলেট। এই শিক্ষাবোর্ডে অংশ নেয়া ১ লাখ ১৯ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৬.৭৮ শতাংশ। সিলেটে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ৪ হাজার ৮৩৪ জন।

পাসের হারে তৃতীয় কুমিল্লা বোর্ড। অংশ নেয়া ২ লাখ ১৯ হাজার ৭০৪ জন পরীক্ষার মধ্যে পাসের হার ৯৬.২৭ শতাংশ। এই বোর্ডে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ১৪ হাজার ৬২৬ জন।

দিনাজপুরে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৯৩ হাজার ৪১২ জন। ৯৪.৮০ শতাংশ পাস দিয়ে চতুর্থ স্থানে আছে তারা। জিপিএ ফাইভ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন।

এই তালিকায় পঞ্চমস্থানে আছে রাজশাহী। ২ লাখ ৬ হাজার ৩১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৪.৭১ শতাংশ। এই বোর্ডে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ২৭ হাজার ৭০৯ জন।

আরও পড়ুন: কেউ পাস করেনি ১৮ প্রতিষ্ঠানের

এরপর রয়েছে ঢাকা বোর্ড। ৪ লাখ ৭২ হাজার ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৩.১৫ শতাংশ। তবে জিপিএ ফাইভ পাওয়ার তালিকায় সবার ওপরে রয়েছে এই শিক্ষাবোর্ড, ৪৯ হাজার ৫৩০ জন।

পাসের হারে যশোরের অবস্থান সপ্তম। ১ লাখ ৭৮ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৩.০৯ শতাংশ। এই শিক্ষাবোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ১৬ হাজার ৪৬১ জন।

এরপর রয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯১.১২ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন।

সাধারণ শিক্ষাবোর্ডগুলোর মধ্যে পাসের হারে একেবারে তলানিতে আছে বরিশাল বোর্ড। ১ লাখ ১৩ হাজার ৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯০.১৯ শতাংশ। এই বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে ১০ হাজার ২১৯ জন।

আরও পড়ুন: দাখিলে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ, জিপিএ ফাইভ ১৪৩১৩

মাদ্রাসা শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৯৩.২২ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯২ হাজার ৫৬৯ জন। জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ১৪ হাজার ৩১৩ জন।

আর কারিগরি শিক্ষাবোর্ডে ১ লাখ ৫৫ হাজার ৫১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৮৮.৪৯ শতাংশ। জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ৫ হাজার ১৮৭ জন।

এবারের পরীক্ষায় মোট ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। আর মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন।

রাকসুর উদ্যোগে আইইএলটিএস কোর্স চালু
  • ০৯ মে ২০২৬
পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৬.৮৩ শত…
  • ০৯ মে ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্…
  • ০৯ মে ২০২৬
দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সংসদ সদস্য আহত
  • ০৮ মে ২০২৬
যেই পুলিশ একসময় আমাদের দৌড়ানি দিত, এখন তারাই গার্ড দেয়: গণশ…
  • ০৮ মে ২০২৬
মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ সাজেদুরের লাশ তিন ঘণ্টা পর উদ্ধার
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9