দাখিলে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ, জিপিএ ফাইভ ১৪৩১৩

৩০ ডিসেম্বর ২০২১, ১১:১৫ AM
মাদ্রাসা বোর্ড

মাদ্রাসা বোর্ড © সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর গণভবন থেকে ভার্চুয়ালি আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল কার্যক্রম হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে তিনি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধনের পর এ ফল প্রকাশ করেন।

এবার এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

এবছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছেন ১৪ হাজার ৩১৩ জন।

আরও পড়ুন- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

এদিকে ফল ঘোষণার পরপরই শিক্ষার্থীরা অলাইনে ফল দেখতে পাচ্ছেন। এছাড়া শিক্ষার্থীরা মোবাইলে মেসেজের মাধ্যমে দেখতে পারবেন। 

তথ্যমতে, চলতি বছর ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এদের মধ্যে ৯টি সাধারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন পরীক্ষার্থী। এছাড়াও কারিগরি বোর্ডের আরও ১২৫,০৫৯ জন পরীক্ষার্থী ছিল। অন্যদিকে মাদ্রাসা বোর্ডে মোট ৩ লাখ ১০ হাজার ১৭২ জন পরীক্ষার্থীকে অংশগ্রহণ করেছে।

করোনাভাইরাসের কারণে এবার সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে সংক্ষিাপ্ত সিলেবাসের আলোকে কেবলমাত্র বিষয় ভিত্তিক সাবজেক্টে পরীক্ষা দিতে হয়েছে।

ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদমন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬
সামরিক শক্তি বৃদ্ধিতে নতুন একটি দ্বীপ যুক্ত করেছে চীন
  • ২৫ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার উ…
  • ২৫ আগস্ট ২০২৬
জবিতে দুর্যোগ মোকাবিলায় গঠন হবে স্বেচ্ছাসেবক টিম: উপাচার্য
  • ২৫ আগস্ট ২০২৬
‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন’
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬