নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১৬.৫২ শতাংশ

০৩ ডিসেম্বর ২০২১, ০৯:৫৯ PM
নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ১৬ দশমিক ৫২ শতাংশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ফল প্রকাশ করা হয়।

জানা গেছে, ১০৯টি পদের বিপরীতে ১২ হাজার ৬৯০ জন লিখিত পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্য থেকে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৯৭ জন। এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে চূড়ান্ত বাছাইয়ের জন্য ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর।

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬
৮ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন যারা
  • ২৩ জুন ২০২৬
প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬